হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধি:
কটিয়াদি বাজারের কাপড় মহল থেকে পাটমহল পর্যন্ত সড়কের উদ্বোধন করলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ভি.পি. খালেদ সাইফুল্লাহ সোহেল।
আজ ২০ এপ্রিল, বুধবার সকাল ১০ টায় কটিয়াদি বাজারের কাপড় মহল থেকে পাটমহল পর্যন্ত সড়কের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ভি.পি. খালেদ সাইফুল্লাহ সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কানচন, কটিয়াদি বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আলী, এবং কটিয়াদি উপজেলা বিএনপি ও কটিয়াদি বাজার বণিক সমিতির সিনিয়র সদস্যবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ীবৃন্দ।
