মো: আল-মাহফুজ শাওন:
খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের দ্রুত হস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়ে থাকে।
২৭ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে শনিবার মহানগরের সদর থানা বিএনপির সভাপতির অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হুমায়ূন ভাই। আরও ছিলেন ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদুল হক হারুন, সাংগঠনিক সম্পাদক জামির হোসেন দীপু, ২৭ নম্বর মহিলা দলের সভানেত্রী ইরিনা আক্তার, সদর থানার বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্বাস আলী এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন।
বক্তারা উল্লেখ করেন, শফিকুল আলম তুহিন খুলনা মহানগর বিএনপির একজন নিবেদিত, পরীক্ষিত ও কর্মীদের প্রতি সহানুভূতিশীল নেতা। তার দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
এই দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
