Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ
  • NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ
  • ‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯
  • ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২
  • কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
  • সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দিরে চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত
  • কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট:জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, September 4
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | ‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ

‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ

By দৈনিক নবদিগন্ত03/09/2026 খুলনা No Comments2 Mins Read
‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এসকে এম মহসিন রেজা ,উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎খুলনার কয়রা উপজেলায় লবণাক্ততাজনিত সুপেয় পানির সংকট মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধান হিসেবে চারশ’টি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণ শুরু করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও ব্যবস্থাকেন্দ্রিক উপায়ে দুর্যোগ-কবলিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (স্কেল এলএলএ) প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

‎৩ সেপ্টেম্বর ২০২৬, সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের পরিদর্শন করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়নের ৪০০টি পরিবারের মধ্যে এই ট্যাংক বিতরণ করা হবে।

‎দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে নিরাপদ ও সুপেয় পানির উৎস ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এবং ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে লবণাক্ত পানির অনুপ্রবেশ এই সংকটকে আরও তীব্র করে তুলছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সুপেয় পানির জন্য দূরবর্তী ও ভূগর্ভস্থ উৎসের ওপর নির্ভর করতে হয়, যার ফলে পরিবারের সদস্যদের—বিশেষ করে নারী ও শিশুদের—সময়, শ্রম ও অর্থ ব্যয় হয়। এই সংকট সমাধানে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে বৃষ্টির পানি সংরক্ষণকে কম খরচের ও টেকসই সমাধান হিসেবে বেছে নেওয়া হয়েছে।

‎প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুই হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংক দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা শুষ্ক মৌসুমে প্রায় ১৬০ দিন পর্যন্ত নিরাপদ পানির চাহিদা মেটাবে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ ও পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। সংস্থাটি ট্যাংক সরবরাহ করলেও পরিবারগুলো ভিটি তৈরি এবং পানি সংগ্রহের ব্যবস্থা প্রস্তুত করছে। এতে স্থানীয় মানুষের মালিকানা ও দায়িত্বশীলতা বাড়বে। পাশাপাশি ট্যাংক স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কারিগরি প্রশিক্ষণ এবং নিয়মিত মনিটরিং করা হচ্ছে। স্থানীয় জনসংগঠনের পক্ষ থেকে একটি পরিবীক্ষণ কমিটি এই কাজে নিয়োজিত রয়েছে।

‎স্থানীয় একজন উপকারভোগী বলেন, “বৃষ্টির পানি সংরক্ষণের এই ব্যবস্থা পাওয়ার ফলে আমাদের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট দূর হবে। শুষ্ক মৌসুমে আর দূরে পানি আনতে যেতে হবে না।”

‎উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ ১৯৯১ সাল থেকে দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ ও সংবেদনশীল অঞ্চলে জরুরি ত্রাণ সহায়তা, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন নিয়ে কাজ করে আসছে।

‎

ইসলামিক রিলিফ বাংলাদেশ কয়রা

Keep Reading

1 Min Read

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

2 Mins Read

NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ

2 Mins Read

‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ঢাকা 03/09/2026

‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ

03/09/2026

NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ

03/09/2026

‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.