Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | কয়রায় ৫০ উপকারভোগীর মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের ৫০টি ট্যাংক বিতরণ

কয়রায় ৫০ উপকারভোগীর মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের ৫০টি ট্যাংক বিতরণ

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত26/08/2026 খুলনা No Comments2 Mins Read
কয়রায় ৫০ উপকারভোগীর মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের ৫০টি ট্যাংক বিতরণ
কয়রায় ৫০ উপকারভোগীর মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের ৫০টি ট্যাংক বিতরণ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওনঃ

উপকূলীয় খুলনার কয়রা উপজেলায় নির্মল পানির সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ৫০ জন উপকারভোগীর মাঝে ৫০টি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কয়রা উপজেলা পরিদর্শনকালে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত এসব পানির ট্যাংক বিতরণ করেন।

জেলা প্রশাসক তাঁর সফরের শুরুতেই কয়রা মদিনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, মদিনাবাদ ইউনিয়নের নদীর বাঁধ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কয়রা থানা এবং সুন্দরবনের অন্তর্বর্তী বজবজা টহল ফাঁড়ি পরিদর্শন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে আম ও নারকেলের দুটি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি উপকূলীয় অঞ্চলের নির্মল পানির সংকটের কথা চিন্তা করে ৫০ জন উপকারভোগীর হাতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৫০টি পানির ট্যাংক দেন।

কয়রার মতো উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে নিরাপদ ও নির্মল পানির সংকট দীর্ঘস্থায়ী। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা প্রয়োজনের সময় ব্যবহার করা হলে নির্মল পানির সংকট অনেকটাই কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এরপর কয়রা উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত।

অনুষ্ঠানে কয়রা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষা বৃত্তির অনুদান বিতরণ করা হয়। এসব সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের চাকরির সুযোগ তৈরিতে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।

পরে জেলা প্রশাসক কয়রা উপজেলার বাঘ বিধবাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শুনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজ নেন। আলোচনা শেষে বাঘ বিধবাদের মাঝে খাদ্য প্যাক বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের দিনব্যাপী এ সফরে উপকূলীয় কয়রায় নিরাপদ পানির ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও কর্মসংস্থানে সহায়তা এবং সুন্দরবনসংলগ্ন বাঘ বিধবাদের জীবনমান উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়।

স্থানীয়রা মনে করছেন, বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সহায়তার মাধ্যমে কয়রার প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.