Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | যশোরের রায়পাড়ায় ফের মাদকের কারবারের অভিযোগ

যশোরের রায়পাড়ায় ফের মাদকের কারবারের অভিযোগ

By দৈনিক নবদিগন্ত24/08/2026 খুলনা No Comments2 Mins Read
যশোরের রায়পাড়ায় ফের মাদকের কারবারের অভিযোগ
যশোরের রায়পাড়ায় ফের মাদকের কারবারের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মালিকুজ্জামান কাকাঃ

যশোর শহরের রায়পাড়া আবার মাদকপল্লীতে পরিণত হয়েছে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে নিষিদ্ধ মাদকের সামগ্রী ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল। এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

রায়পাড়া এক সময় সারা দেশে মাদক স্বর্গ হিসাবে পরিচিত ছিল। কিছু সময় মাদক কারবার বন্ধ ছিল। এখন আবার সেখানে মাদক ব্যবসা অবাধে চলছে। অভিযোগ জানানো হলেও কাজ হচ্ছে না। কীভাবে হবে, সর্ষের মধ্যে ভূত থাকে। একদিকে পুলিশের নামে মাদক ব্যবসায়ীরা সপ্তাহে ও মাসে টাকা দিচ্ছে, অন্যদিকে অবাধে মাদক ব্যবসা চলছেই। সাধারণ মানুষ রায়পাড়ায় খুব চিন্তিত।

একটি অভিযোগ পত্র অনুযায়ী, স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী এলাকার পরিবেশ নষ্ট করছে। এদের মধ্যে নেতৃত্ব দেয় জনৈক রিয়াজ। মানুষ তাকে পুলিশ সোর্স রিয়াজ নামে চেনে। স্থানীয়রা বলেন এই রিয়াজ দুর্ধর্ষ আওয়ামীলীগ ক্যাডার হিসাবেও পরিচিত। সে জলিল মুন্সীর ছেলে। অভিযোগ রয়েছে এই রিয়াজ নিষিদ্ধ মাদক দ্রব্য, প্রজন্ম ধ্বংসকারী ইয়াবার ডিলার। তবে সে কোন পুলিশের সোর্স তা জানা যায়নি। আওয়ামীলীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ১৭ বছরে বিএনপির নেতা কর্মীদের পুলিশ দিয়ে হয়রানির ও মামলায় আটকের।

রিয়াজ ছাড়া সাত্তারের ছেলে জাফর, হালিমের ছেলে কবির, খালেকের ছেলে মুন্সী, মুরগী রহিম এবং বাবুর ছেলে রনি পাইকরি ইয়াবা ব্যবসায়ী। এরা ডিলার। তাদের সাথে খুচরা ইয়াবা ব্যবসায়ী হিসেবে কাজ করছে ইবার ছেলে ইমরান, সফিকুলের স্ত্রী সালমা, হাজুর ছেলে হোসেন, রমজান, মনার ছেলে উসমান, ও উসমানের ভাই ইকবাল।

রায়পাড়ার সামাজিক সূত্র জানাচ্ছে পুলিশের দুটি বিশেষ শাখা ও মাদক আবগারির নামে মাসোহারা সপ্তাহিক ও মাসিক কিস্তির টাকা দেয় উল্লিখিত মাদক ব্যবসায়ীরা। ফলে এরা অবাধে ইয়াবার অবৈধ ব্যবসা করছে। রায়পাড়া, আলতাফের মোড় থেকে রেললাইন ওভারব্রিজ পর্যন্ত অন্তত ১০/১২টি জায়গায় এরা মাদক বিক্রি করে। মাঝে মাঝে পুলিশ রাব আসলে এরা জায়গা পরিবর্তন করে। তবে এতে মাদক ব্যবসা বন্ধ হয় না।

নাম প্রকাশে অস্বীকৃতি জানানো এক সাবেক পুলিশ কর্মকর্তা বলেন, মাদক ব্যবসায়ীরা রায়পাড়ায় রাজনৈতিক আশ্রয় পায়। এটি গত ২০ বছরের একটি চিত্র। যা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ ক্ষমতাসীন রাজনৈতিক কিছু নেতা মাঝে মাঝে নিজেদের লোক বাড়ানোর জন্য মাদক ব্যবসায়ীদের দিয়ে মিটিং ও মিছিল করায়। আর্থিক সুবিধা নেওয়ার কথাও মাঝে মাঝে শোনা যায়।

যশোর জেলা পুলিশ সুপারের অফিস থেকে জানানো হয়েছে বর্তমান পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতিতে রয়েছে। মাদক ব্যবসায়ীদের সাথে কোন চুক্তির সম্ভাবনা নেই। অতীতের যেকোন সময়ের তুলনায় এখন আরো কঠোর মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

Keep Reading

1 Min Read

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

2 Mins Read

মনিরামপুরের ইত্যা গ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের অভিযোগ

1 Min Read

গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.