নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল কৃষি ও কারিগরি কলেজে ৫ই আগস্ট গনঅভ্যুন্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাংকন অনুষ্ঠিত হয়েছে।
৫ই আগস্ট ২০২৬ (বুধবার) নড়াইল কৃষি ও কারিগরি কলেজে গনঅভ্যুন্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভায় দোয়া করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল কৃষি ও কারিগরি কলেজের প্রধান অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস। এছাড়াও কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে বক্তৃতা দেন অশিম কুমার বিশ্বাস, মাজহারুল ইসলাম, পার্থ রায়, ইয়ামিন কবির। এসময়ে কলেজের শিক্ষার্থীরা রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এই সময় উক্ত প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস সবাইকে বলেন, “আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা বাতিলের আন্দোলন শুরু হয় ২০১৮ সালে, পরবর্তীতে আন্দোলনটি সম্পূর্ণ সফল হয়নি। ২০২৪ সালে জুলাই মাসে এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার শুরু হয়।”
এসময়ে আবু সাঈদ নামের একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশের গুলিতে শহীদ হন, যার ফলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। তখন সারা দেশে মানুষ আন্দোলনে যোগ দিতে থাকে। পরবর্তীতে ৫ই আগস্ট ছাত্ররা জয়ী হয়।ৃ
অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল কৃষি ও কারিগরি কলেজের প্রধান অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস।

