Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | খুলনায় বাড়ি দখলের চেষ্টা ও অবরুদ্ধ করার অভিযোগ, আতঙ্কে দুই শিশুসহ তিন নারী

খুলনায় বাড়ি দখলের চেষ্টা ও অবরুদ্ধ করার অভিযোগ, আতঙ্কে দুই শিশুসহ তিন নারী

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত30/07/2026 খুলনা No Comments3 Mins Read
খুলনায় বাড়ি দখলের চেষ্টা ও অবরুদ্ধ করার অভিযোগ, আতঙ্কে দুই শিশুসহ তিন নারী
খুলনায় বাড়ি দখলের চেষ্টা ও অবরুদ্ধ করার অভিযোগ, আতঙ্কে দুই শিশুসহ তিন নারী
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওনঃ

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল পশ্চিমপাড়া ময়ূরী খালপাড় এলাকায় একটি পরিবারের বাড়ি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে হৈচৈ শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপি নেতা পরিচয়ে কিছু মানুষ বাড়িটি দখল করতে না পেরে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এতে দুই শিশু ও তিন নারী অনেক সময় ঘরের ভিতরে অবরুদ্ধ হয়ে থাকেন। বুধবার (২৯ জুলাই) এই ঘটনা ঘটে।

অবরুদ্ধদের মধ্যে ছিলেন জোসনা মন্ডল (৩৮), তার ছয় বছর বয়সী মেয়ে উপমা মন্ডল এবং দেবব্রত মণ্ডলের ১১ বছর বয়সী মেয়ে দেবশ্রী মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবব্রত মণ্ডল (দেবু) বৈধভাবে জমি কিনে সেখানে একটি একতলা বাড়ি তৈরি করেন। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সংখ্যালঘু পরিবারের সদস্য হওয়ায় ভীত হয়ে তিনি ইতোমধ্যে ২ লাখ টাকা দিয়েছে বলে অভিযোগ। বাকি ৮ লাখ টাকা দিতে দেরি হলে অভিযুক্তরা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাহায্যে সন্ত্রাসীদের নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগের মান অনুযায়ী, ঘটনার সময় বাড়ির ভিতরে থাকা জোসনা মন্ডল ও দুই শিশু নিরাপত্তার জন্য দরজা বন্ধ করেন। তখন কয়েকজন দুর্বৃত্ত ছাদ থেকে ঘরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট শুরু করে এবং পেট্রোল ঢেলে আগুন দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে তারা মূল গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে চলে যায়। এতে তিনজন দীর্ঘ সময় অবরুদ্ধ ছিলেন।

আরোও পড়ুন

ছয় মাসে ৮২৪ সংখ্যালঘু নির্যাতনের ঘটনার দাবি HRCBM-এর

অবরুদ্ধ অবস্থায় জোসনা মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের রক্ষা করুন, তারা আমাদের মেরে ফেলবে। আমরা ঘরের ভিতরে আটকা আছি। যেকোনো সময় বড় বিপদ হতে পারে।”

তিনি জানান, তার মা অসুস্থ হয়ে খুলনার একটি ক্লিনিকে ভর্তি আছেন। সেখান থেকে খাবার আনতে এসে তিনি শিশু সন্তানকে নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করেছিলেন। ঠিক তখনই হামলার ঘটনা ঘটে।

দেবব্রত মণ্ডলের স্ত্রী তৃপ্তি বিশ্বাস মুঠোফোনে বলেন, “অনেক কষ্ট করে মাথা গোঁজার মতো এই বাড়িটি তৈরি করেছি। আমাদের সব বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও চাঁদা দাবি করে আমাদের সবকিছু লুটে নিয়েছে।”

তিনি অভিযোগ করেন, হামলার সময় প্রায় দেড় লাখ টাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমার ছোট মেয়েটা তখনও বাড়ির ভিতরে আটকে ছিল। আমরা জানি না তাকে আর দেখতে পাবো কি না। আমরা সংখ্যালঘু বলে কি আমাদের বিচার হবে না? ”

ঘটনার খবর পেয়ে জোসনা মন্ডলের বড় বোন স্বপ্ন সানা ঘটনাস্থলে এসে দেখতে পান, বাড়ির মূল ফটকে বাইরে থেকে তালা ঝুলছে। তিনি বৃষ্টিতে উদ্বিগ্ন অবস্থায় বাইরে অপেক্ষা করেন।

দেবব্রত মণ্ডল বলেন, “তিলে তিলে জমানো টাকা দিয়ে জমি কিনে বাড়ি করেছি। সব কাগজপত্র বৈধ থাকার পরও আমার কাছে চাঁদা দাবি করা হয়েছে। আমি হিন্দু বলেই হয়তো কোনো বিচার পাচ্ছি না। আমার পরিবারকে হত্যার এবং দেশছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে।”

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম বলেন, অভিযোগটি মূলত জমির বিরোধ নিয়ে। পুলিশ তদন্ত করছে বলেও তিনি জানান ঘটনাস্থলে গিয়েছিল। তিনি দাবি করেন, ঘরের ভিতরে যারা ছিলেন, তারা নিজের ইচ্ছায় ছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা আছে। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান।

দখল

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.