রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বুধবার (২২শে জুলাই) রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ এরফান উদ্দীন তার সঙ্গী দলের সঙ্গে অভিযান চালান। ঘটনাস্থল থেকে ৭৭ বস্তায় মোট ৩৮৫০ কেজি আহরণ নিষিদ্ধ শামুক এবং পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে বনবিভাগ। এ সময় ট্রাক চালক খুলনা বটিয়াঘাটার আলীর ছেলে মোঃ রিপন (৩২)কে আটক করে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ এরফান উদ্দীন বলেন, সুন্দরবন সুরক্ষা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ কাজ করছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাংবাদিক এবং সুশীল সমাজের সাহায্য পেলে আমরা ভালোভাবে আমাদের সব কাজ করতে পারবো।
বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, আটককৃত আসামিকে পিওআর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী জব্দকৃত শামুক মুক্ত করা হবে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সুন্দরবনে সকল অপরাধ নির্মূল করতে বনবিভাগ কাজ করছে। সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং টিমের পাশাপাশি নিয়মিত টহল বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বনবিভাগের সহযোগী হিসেবে কাজ করা সিপিজি এবং ভিটিআরটি টিমকে সুন্দরবনের সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিগত ৮ মাসে শ্যামনগর এখন শামুক পাচারের গুরুত্বপূর্ণ স্থান। পাচারকারীরা রুট পরিবর্তন করছে, তবে শেষ রক্ষা হচ্ছে না।
আরোও পড়ুন
| শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্সের অবহিতকরণ সভা |
গত ২৮ এপ্রিল নকিপুর বাজারের ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’। স্থানীয়দের সহায়তায় পুলিশ-বনবিভাগের যৌথ অভিযানে ৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ হয়েছে। ৪ঠা ডিসেম্বর রাতে কোবাদক স্টেশনের কঞ্চির খালে হাতেনাতে ধরা ৪টি নৌকা এবং ৮ জন শামুক আহরণকারীদের আটক করা হয়েছে।
২৭শে নভেম্বর মুন্সিগঞ্জ হাজির মোড়ে পরিত্যক্ত ৮৬০ কেজি জীবিত শামুক পাওয়া গেছে। তার কিছুদিন পর ১৮ বস্তা জব্দ হয়। দুটোই নদীতে মুক্ত করা হয়। সর্বশেষ আজ একটি বড় চালান আটক করেছে বনবিভাগ।

