Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, October 20
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হয়রানি বিষয়ক সংবাদ সম্মেলন

যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হয়রানি বিষয়ক সংবাদ সম্মেলন

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত15/07/2026 খুলনা No Comments2 Mins Read
যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হয়রানি বিষয়ক সংবাদ সম্মেলন
যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হয়রানি বিষয়ক সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মালিকুজ্জামান কাকাঃ

অবৈধ প্রভাবমূলক পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ করায় যশোর জজ আদালতের আইনজীবী কাজী সাইফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে যশোরের প্রেস ক্লাবে শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের ভুক্তভোগী আব্দুল মামুন এবং কাজী আশরাফুল ইসলাম সুমন এই অভিযোগ জানান।

সংবাদ সম্মেলনে তারা লিখিতভাবে বলেন, অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বড় মেয়ে মারিয়া মুনতাসারি ২৯ জুন তার বিদেশের অবস্থান থেকে নিজের ফেসবুক আইডি এবং ‘আমরাই যশোর পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপে মামুন ও সুমন এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ছবি দিয়ে অশ্লীল ও অশোভন পোস্ট প্রকাশ করেন।

এসময় বিষয়টি চিহ্নিত হওয়ার পর ১ জুলাই তারা শহরের মুজিব সড়ক মডেল মসজিদের সামনে মারিয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম তুহিন কথোপকথন এড়িয়ে গিয়ে পুলিশ ডাকেন ও তাদের বাসা থেকে বের করে দেন।

পরে তারা পুলিশকে মারিয়ার পোস্টের বিষয়ে জানানোর পর পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। ঘটনার পরেও মারিয়া ফেসবুকে একই রকমের পোস্ট ও মন্তব্য করতে থাকলে অবসানহীনতার কারণে ভুক্তভোগীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দাখিল করেন।

ভুক্তভোগীদের দাবী, পূর্বের বিরোধ এবং জিডি করার কারণে ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিন ৮ জুলাই তাদের বিরুদ্ধে আদালতে ভিত্তিহীন অভিযোগে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলায় দাবি করা হয়েছে, গত ৩০ জুন বিকালে আইনজীবী সমিতি থেকে বাড়ি ফেরার পথে রেলগেট মডেল মসজিদের সামনে মামুন ও সুমন তার পথ রোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে তার স্ত্রীর ও কন্যার ক্ষতি করার হুমকি দেন। অভিযোগ করা হয় যে, চাঁদা না পেয়ে ৬ জুলাই দুপুরে লোহার রড দিয়ে ওই আইনজীবীকে মারধর করে আহত করা হয় এবং হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মামুন ও সুমন জানিয়ে দেন, মামলায় উল্লিখিত অভিযোগগুলো সম্পূর্ণরূপে অমূলক, মিথ্যা এবং ভিত্তিহীন। আইনজীবী মিথ্যা তথ্যে ভিত্তিতে আমাদের সামাজিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। এতে আমাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

আমরা সমাজের কাছে এই মিথ্যা প্রচারের তীব্র প্রতিবাদের দাবী জানাই। প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আমরা সঠিক তদন্তের মাধ্যমে এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি ও নিরাপত্তা দাবি করছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুই পরিবারের সদস্যদের মধ্যে সুমনের স্ত্রী অদিতি, সোহেলের স্ত্রী শিলা এবং নানী জরিনা উপস্থিত ছিলেন।

আইনজীবী মিথ্যা অভিযোগ হয়রানি

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.