প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কটিয়াদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কটিয়াদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধি:

গতকাল ১৩ জুন, শনিবার দুপুর ১২.০০ টায় কটিয়াদি উপজেলা ও পৌরসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের উদ্দেশ্যে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ ০২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন সাহেব।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লাবনী আক্তার, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, এবং উপজেলা ও পৌরসভা সরকারের কর্মকর্তা এবং কটিয়াদি উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় এমপি জালাল উদ্দীন উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট নেতার তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে ৩১ দফা বাস্তবায়নের জন্য বৃক্ষ রোপণের কর্মসূচি ঘোষণা করেছিলেন। আজ সেই উদ্যোগ অনুযায়ী বৃক্ষ রোপণ করা হচ্ছে।

তিনি উপস্থিত সকলকে তাদের বাড়িতে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।