Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | কটিয়াদী পৌরসড়কের বেহাল দশায় দুর্ভোগ

কটিয়াদী পৌরসড়কের বেহাল দশায় দুর্ভোগ

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত07/06/2026 ঢাকা No Comments1 Min Read
কটিয়াদী পৌরসড়কের বেহাল দশায় দুর্ভোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার উত্তর ভোগপাড়া মহল্লার মিন্টু প্রফেসরের বাড়ি থেকে শুরু করে পৌর শ্রমিক দলের সাধারণ আবুল কালামের বাড়ি পর্যন্ত সড়কের অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ হয়ে গেছে।

রাস্তার অব্যবস্থাপনায় খানাখন্দ, বড় বড় গর্ত এবং ধুলো-কাদা মিলে একাকার হয়ে গেছে। দ্বিতীয় শ্রেণির পৌরসভা হওয়ার পরও দীর্ঘ সময় ধরে রাস্তার কোনো সচলতা নেই, ফলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও বড় ধরনের অসন্তোষ বিদ্যমান। লোকজনের অভিযোগ, এমন কঠিন পরিস্থিতিতে নজর দেওয়ার কেউ নেই!

রোববার (৭ জুন) দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, মিন্টু প্রফেসরের বাড়ি থেকে আবুল কালামের বাড়ি পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ খোয়া ওঠার ফলে ছোট-বড় সংখ্যক গর্তের সৃষ্টি হয়েছে।

অল্প বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে যায়, যা ডোবার মত হয়ে যায়। মাটির কাদা-পানি ছিটকে পথচারীদের পোশাক নষ্ট করছে। গর্তের গভীরতা আন্দাজ করে উঠতে না পারার কারণে রিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা প্রায়ই উল্টে যাচ্ছে।

এদিকে শুকনো মৌসুমে ধূলোর কারণে সড়ক দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ছে। বাজারের ব্যবসায়ীরা এবং যাতায়াতকারী লোকজন শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের ধূলিজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও কটিয়াদী পৌর শ্রমিক দলের সচিব ফারুক লস্কর হতাশা প্রকাশ করে জানান, “আমরা নিয়মিত পৌর কর (ট্যাক্স) দিয়ে থাকি, কিন্তু নাগরিক সুবিধার মধ্যে কিছুই পাচ্ছি না। সড়কের এই পরিস্থিতি এমন যে, সুস্থ মানুষও এখানে চলে গেলে অসুস্থ হয়ে পড়ে। রাতের বেলা চলাচল করা আরো কঠিন হয়ে গেছে। বছরের পর বছর ধরে এমন অবস্থা চললেও সম্পূর্ণ কোন সংস্কার প্রক্রিয়া নেই।”

স্থানীয় ইজিবাইক চালক মতিন মিয়া উল্লেখ করেন, খারাপ রাস্তার জন্য তাদের যানবাহনের অংশগুলো প্রায়ই ভেঙে যায়। এর ফলে আয়কর একটি বড় অংশ গাড়ি মেরামতের পেছনে চলে যায়।
দুর্ঘটনার সম্ভাবনা ও বাণিজ্যের স্থবিরতা:
​এই ব্যস্ত রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যান চলাচল করে। রাস্তার খারাপ অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। বিশেষ করে রোগী, গর্ভবতী নারীদের এবং স্কুল বা কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। তাছাড়া রাস্তার বেহাল হওয়ার কারণে পৌর এলাকার ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

​রাস্তার এই বেহাল পরিস্থিতি এবং জনগণের অসুবিধার ব্যাপারে কটিয়াদী পৌরসভার প্রশাসক লাবনী আক্তারকে বারবার ফোন করার পরও তিনি ফোনটি তুলেননি।

কটিয়াদী পৌরসভার প্রকৌশলী মহিউদ্দীন আহমেদ বললেন, “আমরা রাস্তার খারাপ অবস্থার দিকে নজর রেখেছি। এই রাস্তাটির সংস্কারের জন্য লিখিত আবেদন পাঠানো হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।”

তবে কর্তৃপক্ষের এই প্রচলিত অঙ্গীকারে কটিয়াদী পৌরবাসী আর আস্থা রাখতে পারছেন না। তাদের দাবি, জনস্বার্থে কোনও অজুহাত না দেখিয়ে দ্রুত এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা হোক।

কটিয়াদী

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.