Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড
  • জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩
  • সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন
  • গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫
  • টেকনাফের হ্নীলায় বাজারে অভিযান, মিষ্টির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা
  • সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ
  • টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হ*ত্যা মামলার আসামি গ্রেফতার
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 7
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | দখলমুক্ত হচ্ছে কিশোরগঞ্জ শহর, স্বস্তি ফিরছে জনজীবনে

দখলমুক্ত হচ্ছে কিশোরগঞ্জ শহর, স্বস্তি ফিরছে জনজীবনে

By দৈনিক নবদিগন্ত03/06/2026 ঢাকা No Comments2 Mins Read
দখলমুক্ত হচ্ছে কিশোরগঞ্জ শহর, স্বস্তি ফিরছে জনজীবনে
দখলমুক্ত হচ্ছে কিশোরগঞ্জ শহর, স্বস্তি ফিরছে জনজীবনে
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

কিশোরগঞ্জ সংবাদাতাঃ

কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখলজনিত সমস্যা নিরসনে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে শহরের বটতলা মোড় এলাকা থেকে এ কার্যক্রমের সূচনা করা হয়।

জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ প্রশাসন এবং পৌরসভার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে শহরের বটতলা মোড়, আখড়াবাজার, একরামপুর ও গৌরাঙ্গবাজারসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি সড়কে রাখা মালামাল, অস্থায়ী দোকানপাট এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। এর ফলে প্রতিদিনই যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতির উন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে তারা জানান।

অভিযানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপপরিচালক (স্থানীয় সরকার) জেবুন নাহার শাম্মী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং নগর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি জায়গা কিংবা ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অপরিকল্পিত ব্যবসা কার্যক্রমের কারণে শহরের বিভিন্ন এলাকায় চলাচল ব্যাহত হচ্ছিল। ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে যানজট কমার পাশাপাশি নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো একদিনের কর্মসূচি নয়। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে কিশোরগঞ্জ আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে উঠবে।

কিশোরগঞ্জ দখলমুক্ত

Keep Reading

1 Min Read

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

2 Mins Read

জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩

2 Mins Read

সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

বরিশাল 07/09/2026

জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩

07/09/2026

সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন

07/09/2026

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫

07/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.