Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড
  • জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩
  • সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন
  • গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫
  • টেকনাফের হ্নীলায় বাজারে অভিযান, মিষ্টির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা
  • সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ
  • টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হ*ত্যা মামলার আসামি গ্রেফতার
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 7
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | ‘মামলা না তুললে খুনের হুমকি’—কটিয়াদীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

‘মামলা না তুললে খুনের হুমকি’—কটিয়াদীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

By দৈনিক নবদিগন্ত03/06/2026 ঢাকা No Comments1 Min Read
‘মামলা না তুললে খুনের হুমকি’—কটিয়াদীতে সংবাদ সম্মেলনে অভিযোগ
‘মামলা না তুললে খুনের হুমকি’—কটিয়াদীতে সংবাদ সম্মেলনে অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিরা জামিন পেয়ে অবিলম্বে নিহতের পরিবারের সদস্য এবং মামলার সাক্ষীদের ওপর বর্বরোচিত আক্রমণ করে দ্বিতীয়বার হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা আসামিদের ধারাবাহিক হুমকি ও হামলার ফলে ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজ বুধবার দুপুরে কটিয়াদী মডেল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি উচে ধরেন ভুক্তভোগীরা।

আসামিদের মধ্যে রয়েছেন সবুজ মিয়া, বাজিদ মিয়া, ফয়সাল মিয়া, দুর্জয়, বাবু, উজ্জ্বল, এলাছ, রমিজ, সুজন, বকুল এবং রাকিবসহ অজ্ঞাত ১৫-২০ জন।

লিখিত বক্তব্যে তারা প্রশাসনের কাছে আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেন। সংবাদ সম্মেলনে লেখা বক্তব্য এবং অভিযোগ সংবাদ সম্মেলনে নিহত এ.কে বাশার রতনের ছোট ভাই মাহফুজুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে আসামিরা নির্মমভাবে এ.কে বাশার রতনকে হত্যা করে। ওই ঘটনায় কটিয়াদী থানায় একজন হত্যার মামলা রুজু হয়। কিন্তু সম্প্রতি মামলার মূল আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আরো নিঃসংবদ্ধ হয়ে ওঠে।

তিনি বলেন, জামিন পেয়ে মাত্র ২ জুন, মঙ্গলবার বিকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সাক্ষী এবং বাদীপক্ষের উপর। তাদের আক্রমণে এ.কে বাশার রতনের ভাই ছিদ্দিকুর রহমান বাচ্চু, তার মাতা সুফিয়া খাতুন এবং বোনের মেয়ে শ্রাবন্তী আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয় এবং পুনরায় হত্যার প্রচেষ্টা চালানো হয়। বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের আত্মীয়স্বজন আর্তনাদ করতে থাকেন। তারা জানান, “আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং মামলা প্রত্যাহার না করলে পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা এখন ঘরে নিরাপদে ঘুমাতে পারছি না। আমাদের পরিবারের অন্য সদস্যদেরও যেকোনো মুহূর্তে হত্যা করা হতে পারে।”

সংবাদ সম্মেলনে বক্তারা অভিব্যক্তি জানান, জামিন পাওয়ার পর আসামিরা যেভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছে, তা অত্যন্ত উদ্বেগের। এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

তারা কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার এবং কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে এই সন্ত্রাসীদের জামিন বাতিল করে গ্রেফতারে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা পুনঃস্থাপনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ছাড়াও স্থানীয় গুণীজন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কটিয়াদী খুনের হুমকি মামলা

Keep Reading

1 Min Read

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

2 Mins Read

জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩

2 Mins Read

সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

বরিশাল 07/09/2026

জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩

07/09/2026

সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন

07/09/2026

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫

07/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.