Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

By দৈনিক নবদিগন্ত14/07/2026 ঢাকা No Comments2 Mins Read
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠক, মুক্তিযুদ্ধের একজন প্রধান সংগঠক, BNP এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৪ জুলাই) বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়েছে। ২০২০ সালের এই দিনেই, তিনি ৭৭ বছর বয়সে ঢাকা শহরে মারা যান।

এই দিনটি স্মরণ উপলক্ষে শাজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ এবং শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে নানা আয়োজন করা হয়। সকালে ঢাকার বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফুল পরিচর্য করা হয়।

ঢাকা ও টাঙ্গাইলের কালিহাতীতে কোরআন তেলাত, অসহায় শিশুদের মধ্যে খাদ্য বিতরণ, কালিহাতীর বিভিন্ন ইউনিয়নের মসজিদ এবং মন্দিরগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকালে কালিহাতীতে মরহুমের প্রতিকৃতিতে ফুলও দেওয়া হয়।

টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের উদ্যোগে কলেজের ‘রাবেয়া সিরাজ একাডেমিক ভবন হলরুমে’ সকাল ১০টায় একটি বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এবং মরহুমের কন্যা সপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী রাবেয়া সিরাজ।

প্রধান অতিথি সাংসদ মো. লুৎফর রহমান মতিন বলেন, শাজাহান সিরাজ নিজেই একটি ইতিহাস হিসেবে পরিচিত। স্বাধীনতার পূর্বে পাকিস্তানি শোষণ এবং শাসনের বিরুদ্ধে তিনি যেমন সাহসী হয়েছেন, মুক্তিযুদ্ধের সময়ে তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সৃষ্টি ইতিহাসের এক উল্লেখযোগ্য অংশ। একই ভাবে, স্বাধীনতার পরেও শিক্ষা, পরিবেশ ও রাজনীতির ক্ষেত্রগুলোতে তিনি অসামান্য অবদান রেখেছেন।

শাজাহান সিরাজের যোগ্য উত্তরসূরি হিসেবে তার মেয়ে সারওয়াত সিরাজ শুক্লার উদ্দেশে তিনি বলেন, নারী আন্দোলন, ক্রীড়াক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন দিক থেকে সারওয়াত সিরাজ তার পিতার গৌরব উজ্জ্বল করবেন বলেই সকলের বিশ্বাস।

সারওয়াত সিরাজ তার বক্তব্যে বলেন, তার পিতা শাজাহান সিরাজ ছাত্রজীবন থেকে শুরু করে অবিরত গণমানুষের মুক্তির জন্য কাজ করেছেন, তিনিও শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং নারীর উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করে যাবেন।

তিনি আরও যোগ করেন যে, শাজাহান সিরাজের পরিবার অতীতের মতো নকালিহাতী জনগণের জন্য যেকোনো প্রয়োজনে পাশে থাকবে। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ছাত্রনেতা শাজাহান সিরাজ ৬৬ সালের ছয় দফা ও ৬৯ সালের গণঅভ্যুত্থানে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্র-জনতার মুখর সমাবেশে তিনি মহান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

স্বাধীনতার পর তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং পরবর্তীতে বিএনপির জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হন।

মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সংগঠন মৃত্যুবার্ষিকী

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.