Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সারা দেশ | জয়পুরহাটের ক্ষেতলালে গরিবের হক আত্মসাৎ! ভিজিএফের চালে ওজনে কারচুপির অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটের ক্ষেতলালে গরিবের হক আত্মসাৎ! ভিজিএফের চালে ওজনে কারচুপির অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত17/03/2026 সারা দেশ No Comments2 Mins Read
জয়পুরহাটের ক্ষেতলালে গরিবের হক আত্মসাৎ! ভিজিএফের চালে ওজনে কারচুপির অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো. আল হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ (VGF) চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও ওজনে কম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

উপকারভোগীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র সাড়ে ৮ থেকে ৯ কেজি। খোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামের উপস্থিতিতেই এ অনিয়ম চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বড়তারা ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ক্ষেতলাল উপজেলার ৫টি ইউনিয়নের ৬ হাজার ৫৬৮টি পরিবারের জন্য মোট ৬৫.৭৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বড়তারা ইউনিয়নের ১ হাজার ৫৭৮টি পরিবারের জন্য বরাদ্দ আসে ১৫.৭৮০ মেট্রিক টন চাল।

নিয়মানুযায়ী ডিজিটাল স্কেলে মেপে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু সরেজমিনে দেখা যায়, ডিজিটাল স্কেলের পরিবর্তে প্লাস্টিকের বালতি দিয়ে অনুমাননির্ভরভাবে চাল বিতরণ করা হচ্ছে।

সুবিধাভোগীদের কাছ থেকে প্রাপ্ত চাল পুনরায় ডিজিটাল মেশিনে ওজন করে দেখা যায়—কোনো প্যাকেটে ৮.৫৫০ কেজি, কোনো প্যাকেটে ৮.৮০০ কেজি, আবার কোনো প্যাকেটে ৯.১০০ কেজি চাল রয়েছে। অর্থাৎ মাথাপিছু ১ থেকে দেড় কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে। (এ সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।)

ওজনে এই কারচুপির সুযোগে ইউনিয়ন পরিষদের বাইরে অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। সুবিধাভোগীরা চাল নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা ওজনে কম থাকার অজুহাত দেখিয়ে মাত্র ২০০ টাকায় পুরো প্যাকেটটি কিনে নিচ্ছেন।

নিয়ম অনুযায়ী চাল বিতরণস্থলে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন ট্যাগ অফিসারের উপস্থিত থাকার কথা থাকলেও সরেজমিনে তাদের কাউকেই সক্রিয়ভাবে পাওয়া যায়নি। কেবল প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামের নির্দেশনায় গ্রাম পুলিশদের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছিল।

ইউপি চেয়ারম্যান জয়পুরহাট ভিজিএফ

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.