রংপুরে ৬৮০০ ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

রংপুরে ৬৮০০ ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

আখতারুজ্জামান মিলন

রংপুর বিভাগীয় ব্যুরো.

রংপুরে র‍্যাবের অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোতয়ালী থানার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকার পারভেজ হোসেন (৩৩) ও মো. আসিফ (৩৫)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাহিড়ীর হাট বাজার সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *