ভোলা প্রতিনিধি
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সভা ও র্যালির আয়োজন করেছে Bhola District Police।
সোমবার (২৭ এপ্রিল) Bhola Polytechnic Institute প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন থাকতে হবে।
তিনি আরও জানান, দেশে মাদকাসক্তির হার উদ্বেগজনকভাবে বাড়ছে এবং এর বড় একটি অংশ তরুণ সমাজ। এ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ এবং বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন Bhola Polytechnic Institute-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।
আলোচনা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে পুলিশ সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।
