যুবাদের বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
দুই বছর পর আবার চলে এল ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। ১৫ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুবাদের ক্রিকেটের বৈশ্বিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ১৬টি দল। ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ অবশ্য শুরু হবে ১৭ জানুয়ারি, শনিবার। সেদিন বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ‘বি’…

