নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি মমতাজ উদ্দিন আহমদ-কে সভাপতি এবং দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালবেলা প্রতিনিধি মো. ইয়াকুব আলী-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন— ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ছৈয়দ আমিন (দৈনিক আমাদের পত্রিকা), সদস্য মো. শাহ আলম (দৈনিক দেশের কথা ও বাংলাদেশ বেতার)। এছাড়াও কমিটিতে সহযোগী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে— নয়নমনি তঞ্চঙ্গ্যা (দৈনিক হিমছড়ি), সুমন্ত তংচংগ্যা (দৈনিক দেশ প্রতিদিন/প্রভাতী বাংলাদেশ), মো. নুরুল ইসলাম রাজু (দৈনিক পূর্বদেশ/সকালের বার্তা), মো. আমির…
Author: দৈনিক নবদিগন্ত
বিশ্বনাথ প্রতিনিধিআফজাল মিয়া: সিলেটের বিশ্বনাথে সড়কের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেবুল মিয়ার মৃত্যু হয়েছে। তিনি এক সন্তানের জনক। নিহত সেবুল মিয়া উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং গ্রামীণ ব্যাংকের টুকেরবাজার শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে কামাল বাজার–বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, অফিস শেষে মোটরসাইকেলে করে সিলেট শহরের বাসায় ফিরছিলেন তিনি। তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার–বাবনা সড়কে পৌঁছালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়ায়…
মোঃ হাবিবুর রহমানউপজেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড এলাকায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ মাইমুনা আক্তার, তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ তুসারের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ‘আমিরাত টাওয়ার’-এর ৫ম তলায় ওই দম্পতি বসবাস করতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে এর পেছনে অন্য কোনো কারণ…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: তীব্র তাপপ্রবাহের মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লোডশেডিং পরিস্থিতি চরমে পৌঁছেছে। শহর ও গ্রাম—উভয় এলাকাতেই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। কোথাও কোথাও দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ উঠেছে। তবে এই বাস্তব চিত্র সরকারি তথ্যে প্রতিফলিত হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। এপ্রিল থেকে জুন সময়কালকে বিদ্যুতের চাহিদার শীর্ষ মৌসুম ধরা হয়। চলতি বছর তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, কয়লা ও গ্যাস সরবরাহ বাড়িয়ে উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে তাপমাত্রা না কমলে সংকট দীর্ঘস্থায়ী…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের কথিত গোপন রাজনীতি বন্ধের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ছাত্রদল নেতাকর্মীরা অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। এতে অভিযোগ করা হয়, একটি ছাত্রসংগঠন আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই একক সভাপতির নাম ঘোষণা করে কমিটি গঠনের চেষ্টা করছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়—অসংগঠিত কার্যক্রম বন্ধ, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে আগাম ব্যবস্থা গ্রহণ। ছাত্রদল নেতারা বলেন, স্বীকৃত প্রক্রিয়া ছাড়া কমিটি গঠনের চেষ্টা ক্যাম্পাসে অস্থিরতা…
মোঃ আলমগীর হোসাইন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীকে প্রায় ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত উদ্যোগ নিয়ে পতাকা বৈঠক আয়োজন করায় শিক্ষার্থীদের নিরাপদে ফেরত আনা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা দুই শিক্ষার্থীকে আটক করে। তারা হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।…
মোঃ আলমগীর হোসাইন,স্টাফ রিপোর্টার: নওগাঁর এক পরিবারে চার সদস্যকে হত্যার ঘটনায় জমিজমা সংক্রান্ত বিরোধই মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার। তিনি বলেন, ঘটনাস্থলে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। সাধারণত ডাকাতরা দ্রুত লুটপাট শেষে চলে যায় এবং শিশুদের এভাবে হত্যা করার ঘটনাও বিরল। এসব বিষয় বিবেচনায় নিয়ে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ১৭ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর মধ্যে ১২ বিঘা জমি হাবিবুর রহমানের নামে লিখে দেওয়াকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। জমির দখল…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: রংপুরে এক প্রসূতির সিজার অপারেশনের পর পেটে গজ কাপড় রেখে সেলাই করার অভিযোগ উঠেছে এক গাইনি চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বড় আমবাড়ি গ্রামের গৃহবধূ হাবীবা জান্নাত প্রায় ৪১ দিন ধরে তীব্র পেটব্যথায় ভুগছিলেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ৮ মার্চ রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার সিজার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকেই তিনি অসহনীয় পেটব্যথা ও নানা জটিলতায় ভুগতে থাকেন। বিষয়টি চিকিৎসককে জানালে তাকে আল্ট্রাসনোগ্রাম করতে বলা হয়। তবে রিপোর্ট দেখার পরও কোনো কার্যকর ব্যবস্থা…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে গড়িনাবাড়ী ইউনিয়নের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই কিশোর হলো আটোয়ারী উপজেলার বাসিন্দা শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি চলে গেলে বিএসএফের একটি টহল দল তাদের আটক করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার…
আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ১২ বিঘা জমি সংখ্যায় খুব বড় কিছু নয়, কিন্তু লোভ, দ্বন্দ্ব আর অবিশ্বাসের আগুনে তা হয়ে উঠল চারটি প্রাণের বিনিময়ে পাওয়া এক নির্মম প্রতীক। আপন মানুষের হাতেই যখন আপনজনের মৃত্যু ঘটে, তখন ঘটনাটি শুধু অপরাধের পরিসংখ্যান হয়ে থাকে না; এটি সমাজের ভেতরের গভীর অসুখের প্রতিচ্ছবি হয়ে ওঠে। গ্রামবাংলায় জমি শুধু সম্পদ নয়, এটি পরিচয়, নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি। নিয়ামতপুরের এই ১২ বিঘা জমিও তেমনই এক উত্তরাধিকার, যা পরিবারের সদস্যদের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল শান্তিপূর্ণভাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জমির দাম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মালিকানার দাবি, সন্দেহ আর দখলের লড়াই। যেখানে একসময়…
