রমজান জুড়ে ইফতার বিতরণ কর্মসূচি: আজ ১১ তম ইফতার বিতরণ কর্মসূচি রাজধানীর মিরপুর-১ জনতা হাউজিং এলাকায় অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন আপন শিকড় ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, রমজানের পবিত্র মাসে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Author: দৈনিক নবদিগন্ত
সৌরভ দত্ত, কলকাতা: নির্ধারিত সময়েই হবে বাংলায় ভোট। গত কয়েকদিন আগেই এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে কবে ভোট ঘোষণা হবে তা নিয়ে রয়েছে জল্পনা। রবিবার কমিশনের প্রতিনিধিদলের আসার কথা থাকলেও নবান্নের অনুরোধে সাড়া দিয়ে তা স্থগিত রাখা হয়েছে। ফলত জল্পনা আরও তীব্র হয়েছে। এর মধ্যেই জরুরি বৈঠক ডাকল নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। যেখানে একদিকে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হতে পারে, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার-সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। সোমবার সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হবে। প্রথম ধাপে কমিশনার, আইজি,…
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-খামেনি শহীদ হয়েছেন আজ রবিবার (১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে বিষয়টি জানিয়েছেন ইরান কর্তৃপক্ষ। মৃত্যুর ১১ দিন আগে সর্বশেষ বারের মতো তিনি জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা হয়েছিল, তখন তিনি বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোন দেশের কাছে তা না থাকে, তাহলে সেটা তার শত্রুর পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। প্রতিরোধক অস্ত্র আমাদের দেশের জন্য অতি জরুরী একটি বিষয়। আমেরিকানরা কোন কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছেন। তারা বলে তোমরা এমন…
মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ কুষ্টিয়া থেকে অস্ত্র ও গুলিসহ ঢাকা যাওয়ার সময় মুন্না মন্ডল (২২) নামে এক যুবক রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টার সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মুন্না কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে…
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কটি এক সময় ছিল প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় ভরপুর এক মনোরম পথ। অবসর সময়ে হাঁটাহাঁটি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ কিংবা স্থস্তির নিঃশ্বাস নিতে অনেকে ভিড় জমাতেন এ সড়কে। কিন্তুু সময়ের ব্যবধানে সেই পরিচ্ছন্ন ও নান্দনিক সড়কটি এখন পরিণত হয়েছে ময়লার পাহাড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ শনিবার (২৮ শে ফেব্রুয়ারি) বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে জমে আছে ময়লার বস্তা বাজারে পচা ফলমূল, নিত্য প্রয়োজনীয় বর্জ্য, নিষিদ্ধ পলিথিন সহ বিভিন্ন আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এতে তীব্র দুর্গন্ধ পথচারীদের নাক মুখে চেপে চলাফেরা করতে…
ঝালকাঠি প্রতিনিধি: “সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন আমরা”—এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠি জেলায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি-এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান বাংলা’র ষ্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সময় ও দৈনিক দক্ষিনের কন্ঠের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে সভাপতি এবং দৈনিক আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এ্যাড. মিজানুর রহমান মুবিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু। নির্বাহী কমিটির অন্যান্য…
মোঃ রেজাউল করিম, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ ক্রমেই বেড়ে চলেছে মানব পাচারকারী চক্র। সর্বস্বান্ত হয়ে ভিটেমাটি ছাড়া হচ্ছে সাধারণ মানুষ। জীবন দিতে হচ্ছে নিরীহ, অবুঝ যুবকদের—কেউ সাগর পাড়ি দেওয়ার সময়, কেউ শারীরিক নির্যাতনের মাধ্যমে প্রাণ হারাচ্ছে। পরিবার হারাচ্ছে সন্তানকে। মাদারীপুরে তেমনি একটি চক্র—এমদাদ দালাল গংদের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, ভিডিও ফুটেজ ও অডিও বার্তা। ফুটেজগুলো দেখলে গা শিউরে ওঠে। ভুক্তভোগী আকলিমা জানান, মানব পাচারকারী চক্রের সদস্য এমদাদসহ এনামুল হক, লাভলু মাতুব্বর, বাবলু মাতুব্বর, ইঞ্জি বেগম (সর্ব পিতা: মজিদ মাতুব্বর), সুমা আক্তার (স্বামী: এমদাদুল মাতুব্বর), মেরাজ তালুকদার (পিতা: আব্দুর রাজ্জাক তালুকদার), সাং—রাম রানাদিয়া, ঘটমাঝি, মাদারীপুর; মজিবর বেপারী (পিতা: মৃত মদন বেপারী),…
মো: আল হাসান, জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ এক্সসোলজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বেসওয়া)-এর পক্ষ থেকে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের ছমির রেস্তোরাঁর অডিটোরিয়ামে বেসওয়ার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অবদান অনস্বীকার্য। তাদের কল্যাণ ও পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশায় এমপির প্রতি শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “যারা দেশ রক্ষায় জীবনের সেরা সময়টি উৎসর্গ করেছেন, তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা…
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশন সংলগ্ন অন্তত ১০টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫ টি জিপ (চাঁদের গাড়ি) পুড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহতদের ২৭ ফেব্রুয়ারি জুমাবার দুপুর ২:৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর…
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া স্কুল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। অনুষ্ঠানস্থল বিকেল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন। ফুলবাড়িয়া স্কুল মাঠে ছিল এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় আবহ। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, পবিত্র…
