মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ শেষ, সভাপতি ও সম্পাদক পদে জয় এমদাদুল হক খান ও মাহাবুব হোসেন শাকিলের মোঃ রেজাউল করিম জেলা প্রতিনিধি, মাদারীপুর মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। সভাপতি পদে অ্যাডভোকেট এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুব হোসেন শাকিল ১৪১ ভোট পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে মোট ১৮টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহাবুব হাসান সরোজ এবং লাইব্রেরি সম্পাদক পদে গোলাম মোস্তফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায়…
Author: দৈনিক নবদিগন্ত
বগুড়ার শেরপুর থানার মামলা নং-৩, তারিখ ০১ এপ্রিল ২০২৬ এবং জিআর নং-৮১, তারিখ ০১ এপ্রিল ২০২৬ অনুযায়ী, ধারা ৩৬(১) সারণি ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অন্তর্গত একজন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আকিজুল হাসান জীবন (৩২), পিতা: মোঃ আনোয়ার হোসেন, সাং-উত্তর সাহাপাড়া, শেরপুর পৌরসভা, থানা: শেরপুর, জেলা: বগুড়া। প্রতিবেদন অনুযায়ী, ০১/০৪/২০২৬ খ্রিঃ ১৮:২০ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানাধীন কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা বাজারস্থ জনৈক মইদুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় আসামীর হেফাজত থেকে মোট ২৪ (চব্বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শেরপুর থানার…
মাদারীপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ সার্জেন্ট রফিকের বিরুদ্ধে ডাবের মূল্য না দেওয়ার অভিযোগ উঠলে,তদন্তে ভিন্ন তথ্য পাওয়া গেছে। গত ২৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে অভিযোগ করা হয় সার্জেন্ট রফিক ডাব খেয়ে মূল্য পরিশোধ করেননি এবং বিক্রেতাকে হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। জানা যায়, ওইদিন সন্ধ্যায় শহরের শকুনি লেন এলাকায় ট্রাফিক পুলিশ অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালায়। এ সময় ডাব বিক্রেতা করিম বেপারীকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক কাজল স্থানীয়দের জড়ো করেন। পরবর্তীতে ভিডিও প্রকাশের পর জেলা পুলিশের কার্যালয়ে করিম বেপারী ও সার্জেন্ট রফিককে ডাকা হয়।…
জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ মাদক মামলার প্রধান আসামি এনামুল দর্জি (৪০) কে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার দল চৌকস পুলিশ। শনিবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উত্তর ঝিকরহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর থানা পুলিশ। অভিযানে এনামুল দর্জির হেফাজতে থাকা ২০০ কেজি গাঁজা সহ আটক করা হয়। আটক এনামুল ওই এলাকার মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা এবং একটি বড় মাদক মামলার প্রধান আসামি। পুলিশ আরও জানায়, আটক এনামুল দর্জি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগে…
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং দেশের উন্নয়নে নতুন প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিও…
রাজবাড়ী রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। ২১ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান। নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস…
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়ন ঘর থেকে বের হওয়া কৃষক শাহজাহান আলীর (৬০) ঝুলন্ত মৃতদেহ গাব গাছের ডাল থেকে উদ্ধার করেছে তার স্বজনরা। বুধবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে বাড়ির অদুরে জঙ্গলের ভেতর একটি গাব গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের আজিজুল হকের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বিলা গ্রামের শাহজাহান আলী একজন আর্দশ কৃষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে কয়েক মাস ধরে তিনি বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা করছিলেন। এ অবস্থায় অন্যান্য দিনের মত মঙ্গলবার…
ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় কুরআন ও সীরাতভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সোমবার সকাল ১০টায় ভূঁইয়াবাড়ী মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠানটি শুরু হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাওলানা ইবরাহীম খলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান টিটু। এছাড়া উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি আবদুল আউয়াল হামদু, ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম সুমন, শহীদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, বাবলু, কাফি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান টিটু বলেন, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হিসেবে…
বগুড়ার শেরপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী তার কর্মস্থল ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস প্রকাশ করেন। বিদায়ী বার্তায় তিনি শেরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “প্রিয় শেরপুরবাসী, আসসালামু আলাইকুম। গত ০৮/১২/২৫ খ্রিস্টাব্দে অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের থানায় যোগদান করেছিলাম। যোগদানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।” তিনি আরও উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে অন্যান্য বিষয়গুলো অগ্রাধিকার দিতে না পারলেও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ছিল প্রশংসনীয়। এ সহযোগিতার জন্য তিনি শেরপুরবাসীর…
বাধন কর্মকার কৃষ্ণ, বগুড়া প্রতিনিধি: নদী আছে, কিন্তু নেই তার প্রাণ। এক সময় যে করতোয়া ও বাঙালী নদী ছিল উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার অবলম্বন, আজ সেই নদীগুলোই নাব্যতা সংকট আর দূষণের চাপে ধুঁকছে নিঃশব্দে। স্রোত হারিয়ে ফেলা এই নদী এখন যেন কেবলই স্মৃতির ভার বহন করছে। বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালা গ্রামের অমলেশ হাওয়ালদার ছোটবেলা থেকেই নদীর সঙ্গে বড় হয়েছেন। বাবার কাছেই শিখেছিলেন মাছ ধরা। করতোয়া আর বাঙালী নদী ছিল তার জীবনের অংশ, আয়ের উৎস। কিন্তু সময় বদলেছে। বর্ষা মৌসুমে কিছু মাছ মিললেও বছরের বড় একটা সময় নদী হয়ে পড়ে প্রায় মাছশূন্য। নাব্যতা সংকট আর দূষণের কারণে তার মতো অসংখ্য জেলের জীবিকা…
