শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার (৪ মে ২০২৬) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা। উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলী বাজার সংলগ্ন একটি বসতঘরে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তারা হলেন—আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং মোঃ আজাদ…
Author: দৈনিক নবদিগন্ত
মো আল মুনতাকিম: বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য কৌশলে নিজের স্মার্টফোনে ধারণ করার অভিযোগে নোমান মন্ডল (২১) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে শনিবার রাতে ধুনট থানায় এ মামলা দায়ের করেন।. রোববার (৩মে) সকাল ১১টায় ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং একই সঙ্গে জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত কলেজছাত্র উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি আমতলা এলাকার সাইফুল মন্ডলের ছেলে। সে বগুড়া শহরে একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। মামলা সূত্রে জানা যায়, একই এলাকার ভান্ডারবাড়ি…
মো আল মুনতাকিম বগুড়ায় নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্ত এম কে এ সাকিদার শহরের সূত্রাপুর এলাকায় ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। রোববার (৩ মে ২০২৬) সংস্থাটির সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, এম কে এ সাকিদার মূলত পল্লী চিকিৎসক হলেও প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক নারীর দায়ের করা মামলায় চাচাতো ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত শাহজালাল ওরফে মন্ডল (২৭) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার স্বামী কর্মসূত্রে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিত। অভিযোগ অনুযায়ী, গত ২৫ এপ্রিল গভীর রাতে অভিযুক্ত জানালা দিয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ভুক্তভোগী আরও জানান, অভিযুক্ত…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, এলাকায় চুরি, ডাকাতি, কিশোর গ্যাং তৎপরতা এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর জোর দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা…
মোঃজোনায়েদ হোসেন, জুয়েল স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষা খাতের উন্নয়ন ও উচ্চশিক্ষার মান বৃদ্ধিতে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সিন্ডিকেট একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, বাজেট অনুমোদনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এ পদে স্থানীয় সংসদ সদস্যের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, কিশোরগঞ্জে শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নে এমপি মাজহারুল ইসলামের পূর্বের ভূমিকা রয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন…
মোঃজোনায়েদ হোসেন, জুয়েল স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারে জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের স্বেচ্ছায় আত্মসমর্পণ, পুনর্বাসন এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। রবিবার (৩ মে ২০২৬) বিকেলে বত্রিশ মনিপুর ঘাট মসজিদ মাঠে আলোচনা সভা ও দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাই…
মো: আল-মাহফুজ শাওন: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (৩ মে ২০২৬) সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা নবীনগর এলাকায় এএসআই মো. হাসান জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. শাহাবুল সরদার (৩৮)-কে তার নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ইসলাম সরদারের ছেলে। পুলিশ জানায়, খালিশপুর থানার একটি মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আদালতে পাঠানো…
মো: আল-মাহফুজ শাওন: সরকার বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যমান বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা পাবেন। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি দোকানে চুরির ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই দুইজন অভ্যাসগত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই নগদ ৫,০৮০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে রাত প্রায় ১১টার দিকে ধামইরহাট পৌর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চুরি মামলার সাথে জড়িত দুই কুখ্যাত চোরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি লোহার শাবল, একটি লোহার ছেনি, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি এবং তোষকের নিচে রাখা ৫,০৮০ টাকা উদ্ধার করে পুলিশ। এসব সরঞ্জাম ব্যবহার…
