Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার
  • ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন
  • নলডাঙ্গায় ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ‎কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতের বিবৃতি
  • নাটোরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ, নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়নের দাবি
  • নলডাঙ্গায় সম্পত্তি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | তজুমদ্দিনে চেতনানাশক মিশিয়ে চুরি ও হত্যা: গ্রেফতার ২

তজুমদ্দিনে চেতনানাশক মিশিয়ে চুরি ও হত্যা: গ্রেফতার ২

By দৈনিক নবদিগন্ত02/05/2026 বরিশাল No Comments2 Mins Read
তজুমদ্দিনে চেতনানাশক মিশিয়ে চুরি ও হত্যা: গ্রেফতার ২
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিন উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সংঘটিত চাঞ্চল্যকর চুরি ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিট থেকে ২৮ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে তজুমদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ শম্ভুপুর এলাকার আল-আমিনের বসতঘরে এ ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার গ্রহণের পর বাড়ির সদস্য আল-আমিন (২৬), তার মা সাজেদা বেগম (৫০) এবং দাদা শামছুল হক খাঁ (৭০) অচেতন হয়ে পড়েন।
এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের ২৫০ শয্যা ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ এপ্রিল ভোরে শামছুল হক খাঁ মারা যান।

এ ঘটনায় আল-আমিন বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩২৮/৪৫৭/৩৮০/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়। ঘটনার পর ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যাজিৎ চন্দ্র রায়ের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ১ মে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন এলাকা থেকে প্রধান আসামী মোঃ পারভেজ (২৬) কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী জসিম (৪৬) কে শম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত পারভেজ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে ভিকটিমদের চুরি হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দ্রুত রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতারে তজুমদ্দিন থানা পুলিশের ভূমিকা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চুরি চেতনানাশক ভোলা হত্যা

Keep Reading

1 Min Read

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

2 Mins Read

ইভার টানে চিন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

3 Mins Read

বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিল নিয়ে অনিয়মের অভিযোগ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা 15/09/2026

পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার

15/09/2026

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

15/09/2026

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

15/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.