Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | ‎কালকিনিতে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট

‎কালকিনিতে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত09/09/2026 ঢাকা No Comments2 Mins Read
‎কালকিনিতে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

‎মোঃ রেজাউল করিম, মাদারীপুর জেলা প্রতিনিধি:

‎মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চর ভাটোবালি এলাকায় যৌতুকের দাবিতে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর ও তলপেটে আঘাত করার অভিযোগ উঠেছে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। পরিবারের দাবি, এ ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর গর্ভের সন্তান নষ্ট হয়েছে।

‎অভিযোগকারী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী সালমা আক্তার (১৮) চর ভাটোবালি গ্রামের মোস্তাফিজুর রহমান কাজীর মেয়ে। তার স্বামী কবির শিকদার। অভিযুক্ত অন্য দুজন হলেন—কবিরের মা কোহিনুর বেগম এবং বোন সাথী আক্তার।

‎ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে যৌতুকের দাবিতে সালমাকে স্বামী, শাশুড়ি ও ননদ মিলে মারধর করেন। একপর্যায়ে তার তলপেটে সজোরে আঘাত করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চার মাসের অন্তঃসত্ত্বা সালমা।

‎পরে আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে সালমার বাবার বাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। তিন দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান।

‎পরিবারের দাবি, বাড়িতে নেওয়ার দুই দিন পর সালমার রক্তক্ষরণ (ব্লিডিং) শুরু হয়। পরে গত ৭ সেপ্টেম্বর তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করেন।

‎ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তলপেটে আঘাতের কারণে সালমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎পরিবারের আরও দাবি, এর আগেও বিভিন্ন সময় যৌতুকের জন্য সালমাকে মারধর করা হয়েছে। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। সর্বশেষ ঘটনার পর আবারও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

‎এ বিষয়ে অভিযুক্ত স্বামী, শাশুড়ি ও ননদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

‎ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

কালকিনি যৌতুকের দাবি

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.