মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ
আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে রেহানা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও পরিবারের কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের এপ্রিলে পারিবারিকভাবে রেহানার সঙ্গে রতন নামের এক ব্যক্তির বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা…
