Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার
  • ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন
  • নলডাঙ্গায় ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ‎কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতের বিবৃতি
  • নাটোরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ, নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়নের দাবি
  • নলডাঙ্গায় সম্পত্তি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 15
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

By দৈনিক নবদিগন্ত24/08/2026 বরিশাল No Comments3 Mins Read
বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম এইচ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জে এমপির বাসায় এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, রাস্তা যোগাযোগ, নদীভাঙন রোধসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তথ্য দেয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় ইট সোলিং, মাটির রাস্তা, স্টেডিয়াম-মাঠ ভরাট, মাদ্রাসা-মসজিদ-মন্দির ও ক্লাব সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানে টয়লেট ও ওজুখানা নির্মাণ, স্কুল-কলেজ সংস্কার এবং কালভার্ট নির্মাণসহ মোট ১৬৬টি প্রকল্প নেয়া হয়েছে। এসব প্রকল্পে বরাদ্দ রয়েছে নগদ অর্থ ও খাদ্য।

এছাড়া খাল খনন ও পুনঃখননের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প চলমান ও প্রস্তাবিত রয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কলেজ, স্কুল ও মাদ্রাসা সংস্কার এবং একটি নতুন স্কুল ভবন নির্মাণের প্রকল্পও রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ অনুদান, খাদ্য বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে সাহায্যের তথ্যও তুলে ধরা হয়।

স্বাস্থ্য ও জনস্বাস্থ্যে ১ হাজার ১০৫টি টুইন-পিট টয়লেট, চারটি কমিউনিটি টয়লেট, একটি ওভারহেড ট্যাংক এবং ১১৩টি গভীর নলকূপ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে ৩৫৫ জনকে বয়স্ক ভাতা, ৪১৭ জনকে বিধবা ভাতা এবং ১ হাজার ৫৩৯ জনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার তথ্য জানানো হয়। নারী ও শিশু উন্নয়ন খাতে ৩ হাজার ৩০৯ জনকে ভিজিডি কার্ড, নারী প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ এবং কিশোর-কিশোরী ক্লাব কার্যক্রমের তথ্যও উল্লেখ করা হয়।

কৃষি খাতে ২ হাজার ৮৪০ জন কৃষকের জন্য কৃষক কার্ড, ৭ হাজার ৮০০টি চারা বিতরণ, ১১ মেট্রিক টন ধানবীজ এবং ১২০ দশমিক ৪ মেট্রিক টন জৈব সার বিতরণের তথ্য প্রদান করা হয়। মৎস্য খাতে ৫৫০ কেজি পোনা অবমুক্তকরণসহ ঝিনুক চাষ ও খাঁচায় মাছ চাষের প্রকল্প রয়েছে।

এলজিইডির আওতায় প্রস্তাবিত কার্পেটিং রাস্তা, মসজিদ-মন্দির সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ এবং ড্রেন, পার্ক ও সেতু নির্মাণের বিভিন্ন প্রকল্পের তথ্যও তুলে ধরা হয়। পৌরসভা উন্নয়নের আওতায় কার্পেটিং ও আরসিসি রাস্তা নির্মাণ, ড্রেন, পার্ক ও সেতু নির্মাণ, মার্কেট ও সাইক্লোন সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়ন খাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ এবং ঋণ প্রদানের কর্মসূচির তথ্যও উল্লেখ করা হয়। একইসাথে ২০ হাজার বৃক্ষরোপণ, হেরিংবোন বন্ড রাস্তা, সেতু-কালভার্ট নির্মাণ ও নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু, চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Keep Reading

1 Min Read

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

2 Mins Read

ইভার টানে চিন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

3 Mins Read

বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিল নিয়ে অনিয়মের অভিযোগ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা 15/09/2026

পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার

15/09/2026

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

15/09/2026

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

15/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.