Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম
  • পত্নীতলায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত ৫
  • রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন
  • রাতের আঁধারে ডাকাত আতঙ্ক, গুলিতে আহত তমিজ উদ্দিন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রংপুর | মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ ও উল্লাস

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ ও উল্লাস

By দৈনিক নবদিগন্ত21/08/2026 রংপুর No Comments2 Mins Read
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ ও উল্লাস
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ ও উল্লাস
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উল্লাসে মেতে ওঠে। শহরের বিভিন্ন জায়গায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আবহ দেখা যায়।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তৃণমূল থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়াকে নিজেদের জন্য গর্ব বলে মনে করছেন ঠাকুরগাঁওয়ের সব শ্রেণীর মানুষ।

তৃণমূল থেকে রাষ্ট্রপতি

ছাত্রনেতা থেকে শিক্ষক, পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী থেকে বিএনপির মহাসচিব দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা আলমগীর অনেক কিছু পেরিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়ান। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ছিলেন। পরে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৮৬ সালে শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে পুনরায় আসেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন, এরপর এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নেন। ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হন।

২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালের ৩০ মার্চ থেকে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘ এই রাজনৈতিক যাত্রায় তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে ধাপে ধাপে উঠে এসে জাতীয় রাজনীতির শীর্ষে পৌঁছেছেন। দলের মহাসচিব হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন এবং বিভিন্ন রাজনৈতিক সংকটে নেতৃত্ব দেবার পর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় তার রাজনৈতিক আত্মত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন।

Keep Reading

2 Mins Read

স্বামীর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি ‘হত্যা’

4 Mins Read

ঠাকুরগাঁওয়ে যে বিশ্ববিদ্যালয়ের জন্য সাড়ে ৩ লাখ মানুষ স্বাক্ষর করেছিলেন

2 Mins Read

নাগেশ্বরীতে ছাত্র ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক কারাগারে

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ

ঢাকা 14/09/2026

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

14/09/2026

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.