Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | শ্যামনগরে কৃষকের দুই পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতির অভিযোগ

শ্যামনগরে কৃষকের দুই পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতির অভিযোগ

By দৈনিক নবদিগন্ত21/08/2026 খুলনা No Comments2 Mins Read
শ্যামনগরে কৃষকের দুই পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতির অভিযোগ
শ্যামনগরে কৃষকের দুই পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতির অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠের চকে কৃষকের চাষাবাদে ব্যবহৃত দুটি পাওয়ার ট্রিলার পূর্ব শত্রুতার কারণে বিলের পুকুরে ফেলে ক্ষতি করার অভিযোগ উঠেছে। ১৯ শে আগষ্ট (বুধবার) ভুক্তভোগী পশ্চিম ধুমঘাট গ্রামের সন্তোষ কুমার মন্ডলের পুত্র প্রকাশ চন্দ্র মন্ডল বাদী হয়ে একই এলাকার রবী মন্ডলের পুত্র জগদীশ মন্ডল, গৌরপদ মন্ডলের পুত্র জয়দেব মন্ডল, পতিরাম মন্ডলের পুত্র প্রদীপ মন্ডল, শিবপদ মন্ডলের পুত্র মিলন মন্ডলসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন।

অভিযোগে প্রকাশ চন্দ্র মন্ডল উল্লেখ করেন, জগদীশ, জয়দেব, প্রদীপ ও মিলন কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদক সেবনকারী। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে সিআর ২২৭/২৫ নং মামলা করা হয়েছে।

মামলা নিয়ে আসামীরা প্রকাশকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। ১৯ শে আগষ্ট রাত ২ টার দিকে প্রকাশ ও তার স্ত্রী দীপালি প্রতিদিনের মতো পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদের জন্য বিলে যান। তখন তারা দেখতে পান জগদীশ, জয়দেব, প্রদীপ, মিলনসহ ২/৩ জন তাদের দুটি পাওয়ার ট্রিলারের যন্ত্রাংশ খুলে নিয়েছে এবং পাওয়ার ট্রিলার দুটি পুকুরে ফেলেছে। অস্ত্র থাকায় প্রকাশ ও তার স্ত্রী তাদের কাছে যেতে পারেননি। বিষয়টি জানাজানি হলে ২০ শে আগষ্ট সকালে স্থানীয়দের সহযোগিতায় পাওয়ার ট্রিলার দুটি বিলের পুকুর থেকে উদ্ধার করা হয়।

এই বিষয়ে প্রকাশ মন্ডল বলেন, আমি একজন গরীব কৃষক। অনেক কষ্টে দুটি পাওয়ার ট্রিলার কিনেছি এবং স্ত্রীকে নিয়ে ধুমঘাট মাঠসহ বিভিন্ন পুকুরে ধান চাষাবাদ করি। পূর্ব শত্রুতার কারণে জগদীশ, জয়দেব, প্রদীপ ও মিলন আমার ক্ষতি করছে। আমার আনুমানিক আশি হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া দুই দিন চাষাবাদ করতে না পারায় অন্য কৃষকও সমস্যায় পড়েছে। আমি বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় অভিযোগ করেছি।

এই বিষয়ে প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ সাইদুল ইসলাম বলেন, এটি খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে অনুরোধ করব, যে কেউ যারা এই ঘটনায় জড়িত তাদের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

এই বিষয়ে অভিযুক্ত জগদীশ বলেন, আমরা ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রকাশের সাথে আমাদের একটি মামলা চলমান। আমাদেরকে নতুন করে ফাঁসানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে।

এই বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Keep Reading

1 Min Read

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

2 Mins Read

মনিরামপুরের ইত্যা গ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের অভিযোগ

1 Min Read

গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.