Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, October 20
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে কার্যক্রম

শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে কার্যক্রম

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত18/08/2026 খুলনা No Comments2 Mins Read
শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে কার্যক্রম
শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে কার্যক্রম
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ভূমি অফিসের ভবনটি বেশ কিছু সময় ধরে খুব খারাপ অবস্থায় আছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও এই বিপজ্জনক ভবনের মধ্যে প্রতিদিন চলছে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম। তাই কর্মকর্তা, কর্মচারী এবং প্রতিদিন আসা শত শত সেবাগ্রহীতাকে বেশ আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ভবনের দেয়ালের কিছু অংশের প্লাস্টার খসে পড়ছে। বর্ষাকালে ভবনের চাল থেকে পানি সরতে থাকায় গুরুত্বপূর্ণ নথিপত্র, বালাম বই এবং কম্পিউটারসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং দরজা-জানলাগুলোও খারাপ অবস্থায় রয়েছে।

সামান্য বৃষ্টি হলেই অফিসের আশপাশে পানি জমে যায়, তখন চলাচল কঠিন হয়ে পড়ে। নিরাপদ পরিবেশ না থাকার ফলে এবং চাল থেকে পানি পড়ার কারণে বহু বছরের পুরনো গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বালাম বই নস্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

যদি এগুলো নষ্ট হয়, তাহলে এলাকার সাধারণ মানুষ স্থায়ীভাবে বড় ধরনের ভূমি বিরোধের সম্মুখীন হতে পারে বলে অনেকেই মনে করছেন। ভূমি অফিসে এসে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হয়, কখন দেওয়াল পড়ে যাবে। আর একটু বৃষ্টি হলেই অবস্থা আরও খারাপ হয়ে যায়। এত রাজস্ব সংগ্রহ হয় এই অফিস থেকে, অথচ ভবনের এই অবস্থা!

অফিস থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব সরকারের কোষাগারে যায়। কিন্তু ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। ভাঙা ছাদের নিচে জীবনযাত্রার ঝুঁকি নিয়েই প্রতিদিন কাজ করতে হয় অফিসের কর্মীদের এবং সেবা নিতে আসা গ্রাহকদের।

এ বিষয়ে ৮ নং ওয়ার্ড ইউ,পি সদস্য মো: আব্দুল হামিদ লাল্টু বলেন, কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ অবস্থা। বহু বছর ধরে ভবনটি অবহেলিত রয়েছে। এখানে কৈখালী ও রমজাননগর ইউনিয়নের সকল মানুষের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত থাকে। ভবনের খারাপ অবস্থার কারণে আমরা সব সময় চিন্তায় থাকি। দ্রুত ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে শ্যামনগর আতরজান মহিলা কলেজের প্রভাষক মো: ওমর ফারুক বলেন, কৈখালী ভূমি অফিসে রমজাননগর ও কৈখালী ইউনিয়নের সকল মানুষের ভূমি সংক্রান্ত কাগজপত্র সংরক্ষিত থাকে। অফিসটির খারাপ অবস্থা। দেওয়াল ধসে পড়ছে। আমাদের ঝুঁকির মধ্যে সেবা গ্রহণ করতে হচ্ছে। অতি দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।

এ বিষয়ে কৈখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: রেজাউল ইসলাম বলেন, অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে আমাদের কার্যক্রম। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কিছু টিন পাওয়া গিয়েছিল। যা দিয়ে অফিস আংশিকভাবে সংস্কার করা হয়েছে। যা জানি খুব শিগগির নতুন ভবনের কাজ শুরু হবে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম, আব্দুস সামাদ বলেন, কৈখালী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। খুব দ্রুত ভবনের কাজ শুরু হবে।

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.