Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, October 20
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ভূমি অধিকার নিয়ে প্রশাসনের সঙ্গে সংলাপ

শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ভূমি অধিকার নিয়ে প্রশাসনের সঙ্গে সংলাপ

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত07/08/2026 খুলনা No Comments2 Mins Read
শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ভূমি অধিকার নিয়ে প্রশাসনের সঙ্গে সংলাপ
শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ভূমি অধিকার নিয়ে প্রশাসনের সঙ্গে সংলাপ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগণের ভূমি অধিকার নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এবং সহকারী বন সংরক্ষক মশিউর রহমান।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামিউল ইমাম আযম মনির, সুন্দরবন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম.
এ. রশিদ, শ্যামনগর ক্যাথলিক মিশনের ফাদার লুই পাজ্জি, আদিবাসী মুন্ডা জনগণের প্রতিনিধিরা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এবং লিডার্সের কর্মকর্তারা।

আলোচনায় আদিবাসী মুন্ডা জনগণের প্রতিনিধিরা জানান, তাদের পূর্বপুরুষদের বসবাস ও চাষাবাদের জমির বেশিরভাগের বৈধ কাগজপত্র নেই, তাই দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা নিয়ে অনিশ্চয়তা আছে। অনেক ক্ষেত্রে প্রভাবশালীরা জমি দখল করেছে, বন ও খাসজমির সমস্যা, জমির রেকর্ড এবং নামজারি সংক্রান্ত জটিলতা ভূমি বিরোধের দীর্ঘসূত্রতা এবং আইনি সহায়তার অভাবে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একই সাথে শিক্ষা, নিরাপদ আবাসন, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অভাব তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পথে বড় বাধা।

অংশগ্রহণকারীরা এসব সমস্যার সমাধানে ভূমির সঠিক জরিপ, মালিকানা নিশ্চিতকরণ, দ্রুত বিরোধ নিষ্পত্তি, প্রয়োজনীয় আইনি সহায়তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, আদিবাসী জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে আইন ও বিধি অনুযায়ী উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। বিশেষ অতিথিরাও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

আলোচনার শেষে অংশগ্রহণকারীরা মুন্ডা জনগণের ভূমি অধিকার সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার, প্রশাসন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান।

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.