টিউমারের সঙ্গে লড়েও স্বপ্ন দেখে রাবেয়া

টিউমারের সঙ্গে লড়েও স্বপ্ন দেখে রাবেয়া

মোঃ আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি: জন্ম থেকেই কঠিন বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে বড় হচ্ছে রাবেয়া খাতুন। মুখের ডান পাশে একটি বড় টিউমার এবং একটি চোখের দৃষ্টিশক্তি নেই, তবুও তার জীবনযুদ্ধ অব্যাহত রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা এবং দারিদ্রকে কাটিয়ে উঠে বাগেরহাটের ফকিরহাট উপজেলা এলাকার পাগলা শ্যামনগর গ্রামের এই তরুণী শিক্ষার স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে চলেছে। বর্তমানে রাবেয়া খাতুন একটি স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী। অন্যান্য ছাত্রদের মতো তারও লক্ষ্য লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং পরিবারের মুখে হাসির ঝিলিক ফেলা। তবে সে লক্ষ্য অর্জনের পথটি ক্লেশ ও কষ্টে ভরপুর। রাবেয়ার বাবা মালেক মাতব্বর একজন দিনমজুর, যার রোজগার যথেষ্ট নয়। জন্মলগ্ন থেকেই তার মুখের ডান পাশে টিউমার রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। এখন তার একটি চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাবেয়া কখনো পড়াশোনা থেকে দূরে সরে যায়নি। তিনি প্রতিদিন কষ্টকে সঙ্গী করে বই-খাতা হাতে স্কুলে উপস্থিত হন। পরিবারের অভাবের মধ্যেও তিনি মায়ের গৃহস্থালির কাজে সাহায্য ছাড়াও বাবার কাজেও সহায়তা করেন। তবুও তার অনমনীয় ইচ্ছা তাকে স্বপ্ন জিইয়ে রাখতে সাহায্য করছে। স্থানীয়রা জানান, শারীরিক…

বিস্তারিত