রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ও মাদকের বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ
মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা: খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নসহ অন্যান্য স্থানে চুরি, ডাকাতি এবং মাদক সম্পর্কিত কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের অভিমত, কিছু নির্দিষ্ট এলাকা এবং গুচ্ছগ্রামের মধ্যে অপরাধীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। এলাকার বাসিন্দাদের দাবি, সম্প্রতি ঘরে ঘরে চুরি, সাইকেল, ভ্যান ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনা…
