শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ হত্যায় দোষীদের যাবজ্জীবন চান মা
সৌরভ দত্ত, চন্ডীপুর: বুধবার রাতে শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের বিশ্বস্ত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে বাংলার রাজ্য রাজনীতিকে। গোটা বিধানসভা নির্বাচনে চরম খাটুনির পর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে চণ্ডীপুর গিয়েছিলেন চন্দ্রনাথ। গতকাল সেখান থেকেই ফিরছিলেন কলকাতায়। রাস্তায় তাঁকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় বিধ্বস্ত গেরুয়া শিবির। চোখের জল ধরে রাখতে…
