বিশ্বকাপের আগে ইনজুরি ধাক্কায় বিপর্যস্ত ব্রাজিল

বিশ্বকাপের আগে ইনজুরি ধাক্কায় বিপর্যস্ত ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরিতে দলটি এখন চাপে রয়েছে।

ডিফেন্সের ভরসা এদের মিলিতাও এবং আক্রমণভাগের নির্ভরযোগ্য ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস নিশ্চিতভাবেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। পাশাপাশি তরুণ তারকা এস্তেভাও উইলিয়ানকেও নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এস্তেভাও। মাঠেই কাঁদতে কাঁদতে তাকে উঠে যেতে হয়। চিকিৎসকদের মতে, তিনি চলতি মৌসুমে আর খেলতে পারবেন না। তবে কোচিং স্টাফ আশা করছেন, বিশ্বকাপের আগে তিনি ফিরতে পারেন, যদিও তা নিশ্চিত নয়।

১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ৮ গোল করেছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতেও ভালো পারফর্ম করে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় জায়গা করে নিচ্ছিলেন তিনি।

অন্যদিকে রদ্রিগো গোয়েস ডান হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছেন। মেনিসকাস ছিঁড়ে যাওয়া এবং লিগামেন্ট ক্ষতির কারণে তিনি নিশ্চিতভাবে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন।

ডিফেন্ডার এদের মিলিতাওও বড় চোটে পড়েছেন। হ্যামস্ট্রিং ইনজুরির পর তার অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে এবং বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া কঠিন বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে হারিয়ে বিশ্বকাপের আগে বড় সংকটে পড়েছে ব্রাজিল। আগামী ১৪ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা।