বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে আহ্বায়ক কমিটি গঠন

বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। আপাতত বোর্ডের কার্যক্রম দেখভাল করতে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিসিবি নির্বাচনে কারচুপি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কেও অবহিত করা হয়েছে।

আমিনুল এহসান বলেন, বিসিবি নির্বাচনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দুর্বলতা ও অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যেই আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে। এনএসসি সিদ্ধান্ত নিয়েছে, বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

নতুন আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। এই তিন মাসে আহ্বায়ক কমিটির ক্ষমতা নির্বাচিত কমিটির সমান থাকবে এবং তারা পূর্ণ দায়িত্ব নিয়ে ক্রিকেট পরিচালনা করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *