Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজনীতি | বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর পাশে ছাত্রদল

বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর পাশে ছাত্রদল

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত21/08/2026 রাজনীতি No Comments2 Mins Read
বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর পাশে ছাত্রদল
বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর পাশে ছাত্রদল
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সম্মান জানিয়েছে জেলা ছাত্রদল। তাদের উচ্চশিক্ষার পথ সহজ করার জন্য কাছে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় পৌর ছাত্রদলের দলীয় অফিসে শেখ আল মামুনের উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এবারের মাধ্যমিক পরীক্ষায় কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে দূর্জয় ঘরামী এবং বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে অরিত্র সরকার জিপিএ-৫ অর্জন করে। দুজনই গরিব পরিবারের সন্তান। তাদের পড়ালেখার খরচ চালাতে ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস দেন ছাত্রদল নেতা শেখ আল মামুন।

সম্মাননা পেয়ে অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেন, মামুন ভাইয়ের কাছ থেকে সম্মাননা পেয়ে আমরা খুশি। আমাদের পথচলা সহজ ছিল না। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করেছি। আমরা ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। পড়ালেখা চালিয়ে যেতে সহযোগিতা পেলে আমাদের স্বপ্ন পূরণ হবে।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, গরিব পরিবারের এই দুই মেধাবী শিক্ষার্থী কষ্ট করে ভালো ফলাফল করেছে। তাদের সাফল্য দেখে পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এ আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের পড়ালেখা এগিয়ে নিতে ছাত্রদল পাশে থাকতে চায়। আমিও কষ্ট করে পড়ালেখা করেছি। তাই বড় ভাই হিসেবে তাদের পাশে থাকতে চাই। আজ যেমন আছি, ভবিষ্যতেও থাকব।

তিনি আরও বলেন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের শিক্ষার্থীদের তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Keep Reading

2 Mins Read

ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা

2 Mins Read

ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিএনপির

1 Min Read

নড়াইলে আওয়ামী লীগের বিরুদ্ধে হুমকির অভিযোগ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.