মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই দেশ আবার ফিরে পেয়েছি। আমাদের কাজ ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলাদেশ গড়তে হবে। – নাটোরে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমরা ১৭ বছর ধরে দুঃশাসন দেখেছি। আমরা কি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম গণতন্ত্রের দেশ, আমরা চেয়েছিলাম উন্নতির দেশ, আমরা চেয়েছিলাম জনবান্ধব দেশ।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই দেশ আবার ফিরে পেয়েছি। আমাদের কাজ ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলাদেশ গড়তে হবে। ঐক্যবদ্ধভাবে এলাকার জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আজ যে মঞ্চে আমরা কথা বলছি, তা আপনাদের জন্য।
আপনারা আমাদের এক একটি মূল্যবান ভোট দিয়ে আমাদের এখানে এনেছেন। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন। এখন আমাদের দায়িত্ব আপনাদের দেখাশোনা করা, আপনাদের স্বপ্ন পূরণ করা, আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর দেশ গড়ে দেওয়া। সেই লক্ষ্য নিয়ে তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছেন।
একজন পর্যটক যদি এখানে বেড়াতে আসে, তাহলে তার জন্য থাকার ব্যবস্থা করা জরুরি। তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা সারা বাংলাদেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে একটি মাস্টার প্ল্যান করেছি। সেই প্লানের মধ্যে আপনাদের এই পরিকল্পনাও থাকবে।
তিনি ৭ আগস্ট শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় উপজেলা ৪ নং পিপরুল ইউনিয়নের পাটুল বাজারে বিশাল জনসভায় এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামিমুজ্জামান, বিএনপির নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ জেলা ও নলডাঙ্গা উপজেলার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

