নড়াইল জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার ২০২৬ সেশনের ছয় মাসের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১ টায় স্থানীয় শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জনাব আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। সম্মেলনে জেলা ও উপজেলা বিভিন্ন স্তরের রুকন ও সাংগঠনিক নেতারা অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে ইসলামী আদর্শের বিকল্প নেই। সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সকল স্তরের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সাংগঠনিক কাজ আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরোও পড়ুন
| নড়াইলে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করল ছাত্রশিবির |
| নড়াইলে ছাত্রশিবিরের আয়োজনে আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত |
| নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ |
বক্তারা আরও বলেন, রুকনদের ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ স্থাপন করতে হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীলভাবে জনগণের পাশে থেকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করারও আহ্বান জানানো হয়।

