কিশোরগঞ্জ মেডিক্যালে মেয়াদোত্তীর্ণ রুটির অভিযোগ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এবার এক নারী রোগীকে সকালের নাস্তায় মেয়াদোত্তীর্ণ রুটি দেওয়ার অভিযোগ ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগকারী আছিয়া বেগম (৭০) অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউরা গ্রামের বাসিন্দা। ডায়াবেটিস ও পাতলা পায়খানাজনিত সমস্যায় অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন তিনি।…
