‎মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী এনামুল দর্জি গ্রেপ্তার

‎মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী এনামুল দর্জি গ্রেপ্তার

‎জেলা প্রতিনিধি: ‎​মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ মাদক মামলার প্রধান আসামি এনামুল দর্জি (৪০) কে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার দল চৌকস পুলিশ। শনিবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ‎​ ‎​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উত্তর ঝিকরহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা…

বিস্তারিত
দেশে ৩৮৪৯ চাঁদাবাজ, ৯০ ভাগই রাজনৈতিক নেতাকর্মী

দেশে ৩৮৪৯ চাঁদাবাজ, ৯০ ভাগই রাজনৈতিক নেতাকর্মী

চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ এবং তাদের আইনের আওতায় আনতে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলার প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এই তালিকায় মোট তিন হাজার ৮৪৯ চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে এক হাজার ২৫৪ জন। বাকিরা সক্রিয় দেশের অন্যান্য জেলায়। পুলিশের তথ্যমতে, এই চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বালুমহাল, বাস-টেম্পো স্ট্যান্ড,…

বিস্তারিত
২৪ ঘন্টার মধ্যে বদলি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুন

২৪ ঘন্টার মধ্যে বদলি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্বাধীনতার ঘোষক ইস্যুতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা খাতুনকে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার ঘটনা এ বিতর্ককে আরও উসকে দিয়েছে। জানা গেছে, এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইউএনও খাদিজা খাতুন বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমান-এর নাম উল্লেখ করেন। তিনি সেখানে জিয়াউর রহমান-কে…

বিস্তারিত
তসবিহর ঘুঁটি গলায় আটকে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

তসবিহর ঘুঁটি গলায় আটকে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তসবিহ নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনায় তালহা বিন শহীদ ভূঁইয়া (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত তসবিহর একটি ঘুঁটি গিলে ফেলার পর সেটি গলায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তালহা ওই এলাকার বাসিন্দা শহিদুল…

বিস্তারিত
আত্মগোপন শেষে বাড়ি ফিরতেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

আত্মগোপন শেষে বাড়ি ফিরতেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি…

বিস্তারিত
ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনে বাধা

ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনে বাধা, বিতর্ক তুঙ্গে

ফিলিস্তিনি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা অবলম্বনে নির্মিত তিউনিশিয়ার আলোচিত চলচ্চিত্র ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে জটিলতা তৈরি হয়েছে। রাজনৈতিক স্পর্শকাতরতার কারণ দেখিয়ে সিনেমাটির সেন্সর ছাড়পত্র আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে দেশটির রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে…

বিস্তারিত
শেরপুরে আবাসিক ভবনে অবৈধভাবে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে আবাসিক ভবনে অবৈধভাবে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরে একটি আবাসিক ভবনের নিচতলায় বিপুল পরিমাণ ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে শহরের গোপালবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে…

বিস্তারিত
সারিয়াকান্দিতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

সারিয়াকান্দিতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে শাওন মিয়া (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া ওই এলাকার জোরগাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাওনের সঙ্গে একই গ্রামের…

বিস্তারিত
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়ার জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর প্রায় ৪টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ একাধিক…

বিস্তারিত
বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা

বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। নিহত আমির হামজা স্থানীয় রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি…

বিস্তারিত