Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, October 21
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ, নতুন আইনের খসড়া প্রস্তুত

র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ, নতুন আইনের খসড়া প্রস্তুত

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত15/06/2026 জাতীয় No Comments2 Mins Read
র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ, নতুন আইনের খসড়া প্রস্তুত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওন:

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনী প্রতিষ্ঠার প্রস্তাবসহ একটি আইনের প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর করা এবং বাহিনীর কার্যক্রমে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন কাঠামোর এই বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান আইনি কাঠামোর আওতায় পরিচালিত র‌্যাবকে বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের সহায়ক একটি বিশেষায়িত বাহিনী হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে বাহিনীর প্রশাসন, পরিচালনা, শৃঙ্খলা ও কার্যক্রম পরিচালনার বিষয়গুলোও নতুন আইনের অধীনে নিয়ন্ত্রিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত আইন বর্তমানে প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে কিছু কারিগরি সংশোধন যুক্ত হতে পারে, তবে মূল উদ্দেশ্য ও কাঠামো অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

সরকারি প্রক্রিয়া অনুযায়ী, খসড়াটি প্রথমে মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামত গ্রহণের পর পুনরায় মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হবে। সব ধাপ সম্পন্ন হলে এটি সংসদে বিল আকারে উত্থাপিত হবে এবং পাস হলে আইনে পরিণত হবে।

এর আগে র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আধুনিক ও অধিক জবাবদিহিমূলক একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের বিষয়ে সরকারের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অতীতে র‌্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিতর্ক ও সমালোচনা তৈরি হওয়ায় নতুন বাহিনী গঠনের ক্ষেত্রে জবাবদিহিতা, মানবাধিকার সুরক্ষা এবং জনআস্থা বৃদ্ধির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত আইনে বাহিনীর কার্যক্রমের ওপর কার্যকর তদারকি ব্যবস্থা, মানবাধিকার সংরক্ষণ এবং জনসেবামুখী কার্যক্রম নিশ্চিত করার বিধান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের উদ্যোগ দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তনের সূচনা করতে পারে। তবে নতুন বাহিনীর কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবাধিকার রক্ষার সক্ষমতার ওপরই এর সাফল্য অনেকাংশে নির্ভর করবে।

র‌্যাব

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.