শেরপুর-৩ উপনির্বাচনে বিএনপির রুবেলের বড় জয়

শেরপুর-৩ উপনির্বাচনে বিএনপির রুবেলের বড় জয়

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে মোট ভোটগ্রহণের হার ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১২৮টি কেন্দ্রের ভোট গণনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠলে জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *