ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের যৌথ নির্দেশনা

ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের যৌথ নির্দেশনা

ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের জন্য ১৩টি দেশ একযোগে সরকারি প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দিয়েছে। নির্দেশনাটি বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফায়ড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

এই ১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে নির্ধারিত সরকারি প্রক্রিয়া মেনে চলা আবশ্যক। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া, বা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

এ ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা ও গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে। কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে যুক্ত নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবিতে মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিবৃতিতে আবেদনকারীদের আহ্বান জানানো হয়েছে, যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে। এতে নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *