Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ব্রহ্মপুত্রে টেকসই ব্রিজের দাবি: কটিয়াদী-মনোহরদী সীমানায় গণস্বাক্ষর কর্মসূচী
  • কালিহাতীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
  • শাপলা চত্বর থেকে ১১ দলের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ
  • নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন
  • পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা
  • সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা
  • টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান
  • ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, September 5
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | শাপলা চত্বর থেকে ১১ দলের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ

শাপলা চত্বর থেকে ১১ দলের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ

By দৈনিক নবদিগন্ত05/09/2026 জাতীয় No Comments2 Mins Read
শাপলা চত্বর থেকে ১১ দলের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

আহসান হাবিব, স্টাফ রিপোর্টার :

রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ লংমার্চ শুরু হয়।

লংমার্চকে কেন্দ্র করে সকাল থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন স্থান থেকে মিছিল ও যানবাহন নিয়ে অংশগ্রহণকারীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাপলা চত্বর এলাকা।

১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, চট্টগ্রাম অভিমুখী এ লংমার্চের মূল লক্ষ্য তাদের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নে জনমত তৈরি এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা। কর্মসূচিকে সফল করতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে জোটটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শাপলা চত্বর থেকে লংমার্চটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের দিকে অগ্রসর হবে। পথে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই এলাকায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লংমার্চের শেষ গন্তব্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দান। সেখানে বিকেল ৫টা ১৫ মিনিটে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করার ঘোষণা দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে লংমার্চে বিপুলসংখ্যক যানবাহন ও মানুষের অংশগ্রহণের কথা জানানো হয়েছে।

এদিকে লংমার্চকে ঘিরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি ও যানবাহনের চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের বিভিন্ন দাবি ও অধিকারকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ লংমার্চ আয়োজন করা হয়েছে। এর আগে ঢাকায় অবস্থান কর্মসূচি থেকে বিভিন্ন বিভাগে লংমার্চের ঘোষণা দেওয়া হয়। ঢাকা–চট্টগ্রাম লংমার্চের পর পর্যায়ক্রমে রংপুর, খুলনা–কুষ্টিয়া ও সিলেট অভিমুখেও কর্মসূচি পালনের কথা রয়েছে।

শাপলা চত্বর থেকে শুরু হওয়া এ লংমার্চকে ঘিরে রাজধানী থেকে চট্টগ্রাম পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এখন চট্টগ্রামের লালদীঘি ময়দানের সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শাপলা চত্বর

Keep Reading

2 Mins Read

ব্রহ্মপুত্রে টেকসই ব্রিজের দাবি: কটিয়াদী-মনোহরদী সীমানায় গণস্বাক্ষর কর্মসূচী

1 Min Read

কালিহাতীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

2 Mins Read

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ব্রহ্মপুত্রে টেকসই ব্রিজের দাবি: কটিয়াদী-মনোহরদী সীমানায় গণস্বাক্ষর কর্মসূচী

ঢাকা 05/09/2026

কালিহাতীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

05/09/2026

শাপলা চত্বর থেকে ১১ দলের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ

05/09/2026

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন

05/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.