রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া যা কিছু করা সম্ভব সবই করবে।
সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন।
পুতিন বলেন, রাশিয়া আশা করে ইরানের জনগণ বর্তমান কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবে এবং দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে।
তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে এমন সব উদ্যোগ নেওয়া হবে, যা ইরানের স্বার্থ এবং পুরো অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করবে এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।
বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সূত্র: আলজাজিরা, মিডল ইস্ট আই
