ইরানে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ পাঠাল আজারবাইজান

ইরানে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ পাঠাল আজারবাইজান

ইরানে মানবিক সহায়তা হিসেবে টনকে টন খাদ্য ও ওষুধ পাঠিয়েছে আজারবাইজান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ককেশাস অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এই সহায়তা পাঠানো হলো। খবর আলজাজিরার

আজারবাইজানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ৮ মার্চ আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোনে আলাপের পর এই মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে একটি কথিত ইরানি ড্রোন হামলার অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ককেশাস অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছিল। এই পরিস্থিতির মধ্যেই সহায়তা পাঠিয়ে আজারবাইজান কিছুটা সমঝোতার ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই ইরান অভিযোগ করে আসছে যে, ইসরায়েল আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করে গোয়েন্দা তৎপরতা এবং সম্ভাব্য হামলার প্রস্তুতি নেয়। উল্লেখ্য, আজারবাইজানের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ হলো ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *