Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত18/06/2026 সিলেট No Comments2 Mins Read
হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে চন্ডিছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং চা বাগানের বিপুল সংখ্যক শ্রমিক।

জেলায় প্রথমবারের মতো চা বাগান এলাকায় এ ধরনের কার্যক্রম চালু হওয়ায় শ্রমিক পরিবারগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, সীমিত আয়ের কারণে দীর্ঘদিন ধরে তারা নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। নতুন এই উদ্যোগ তাদের পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

চা শ্রমিক বিমল উড়াং বলেন, দীর্ঘদিন ধরে সীমিত মজুরিতে পরিবার পরিচালনা করতে হচ্ছে। দৈনন্দিন প্রয়োজন মেটাতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় শ্রমিক পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগের দাবি দীর্ঘদিনের। ফ্যামিলি কার্ড কর্মসূচি শ্রমিক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এ উদ্যোগের প্রতি সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশারই প্রতিফলন।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, তার নির্বাচনী এলাকার ২৩টি চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। তাদের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবনমান উন্নয়নের বিষয়ে তিনি বিভিন্ন পর্যায়ে গুরুত্বারোপ করেছেন।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অন্যান্য চা বাগানেও ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি চা শ্রমিক পরিবারগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

এইছাড়াও চা শ্রমিক গণ বাংলাদেশের অর্থনৈতিক অনেক ভূমিকা পালন করে আসছে ।

চা বাগান ফ্যামিলি কার্ড শ্রমিক

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.