Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ
  • টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হ*ত্যা মামলার আসামি গ্রেফতার
  • পাইকগাছা ও কয়রার জিপিএ-৫ প্রাপ্ত ১২০ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ
  • নোয়াখালীর সুবর্ণচরে পুলিশ দেখে পালানোর সময় পড়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃ*ত্যু
  • রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়
  • বাগেরহাটে একই পরিবারের তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, September 6
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | প্রধানমন্ত্রী দেশের ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান

প্রধানমন্ত্রী দেশের ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান

By দৈনিক নবদিগন্ত06/09/2026 সিলেট No Comments2 Mins Read
প্রধানমন্ত্রী দেশের ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন - ড. মুজিবুর রহমান
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক বিশ্বনাথের কৃতি সন্তান ড. মুজিবুর রহমান বলেছেন, আমাদের সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে। কারণ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিতে দক্ষ না হলে,টিকে থাকা সম্ভব নয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম ভিশন হচ্ছে দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা।

তিনি গতকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ড এর উদ্যোগে সংগঠনের সদস্য এবং তাদের  সন্তানদের মধ্যে

‘শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুজিবুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় যে মহতি কার্যক্রম গ্রহণ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই অগ্রযাত্রায় শামিল হ‌ওয়ার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বমোট ১৪জন সাংবাদিক ও তাদের সন্তানদেরকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার নগদ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হ‌ওয়া অনুষ্ঠানে   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ শানুর আলী মামুন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিন । সভায় ওয়েল ফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত ও সংগঠনের অন্যান্য সকল গোল্ডেন মেম্বার, সিলভার মেম্বার ও জেনারেল মেম্বারদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের ট্রেজারার তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান , বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নুরুল ইসলাম, সুজিত দেব,মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম ও মোঃ জাহান মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশীপ সার্টিফিকেট প্রদান করা হয়।প্রসঙ্গত গত বছর ৫০ লাখ টাকার মূলধন টার্গেট করে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে এবং বিশ্বনাথে আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ড গঠনের যাত্রা শুরু হয়। মাত্র ১৩ দিনের আপিলে ৫১ লাখ ২১ টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। ইতিমধ্যে প্রতিশ্রুতির প্রায়  এক তৃতীয়াংশ অর্থ ফান্ডের নির্ধারিত ব্যাংক একাউন্টে এসে জমা হয়। সেই মূলধনের মুনাফার ৮০ শতাংশ অর্থ দিয়ে প্রথমবারের মত শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণের এই বৃত্তি প্রদান করা হলো।

দক্ষ জনশক্তি প্রধানমন্ত্রী

Keep Reading

2 Mins Read

সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ

2 Mins Read

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

1 Min Read

র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হ*ত্যা মামলার আসামি গ্রেফতার

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ

চট্টগ্রাম 06/09/2026

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

06/09/2026

র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হ*ত্যা মামলার আসামি গ্রেফতার

06/09/2026

পাইকগাছা ও কয়রার জিপিএ-৫ প্রাপ্ত ১২০ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

06/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.