Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | বিজিবির অভিযানে গাঁজা, জিরা, মদ ও কসমেটিকস জব্দ

বিজিবির অভিযানে গাঁজা, জিরা, মদ ও কসমেটিকস জব্দ

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত05/08/2026 সিলেট No Comments2 Mins Read
বিজিবির অভিযানে গাঁজা, জিরা, মদ ও কসমেটিকস জব্দ
বিজিবির অভিযানে গাঁজা, জিরা, মদ ও কসমেটিকস জব্দ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ

২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবির আলাদা অভিযানে একজন আসামীসহ গাঁজা, বাংলা মদ, ভারতীয় জিরা, ফুচকা ও কসমেটিকসসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ হয়েছে

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি আলাদা তিনটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার ভারতীয় জিরা, ফুচকা, কাবেরী মেহেদী ও ৪৩ কেজি গাঁজা এবং ১০ লিটার বাংলা মদসহ ০১ জন আসামী আটক করেছে।

৫৫ বিজিবি’র মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহলদল (০৪ আগস্ট ২০২৬) তারিখ বেলা (১২টার) সময়ে সীমান্ত থেকে প্রায় ১ কিমি বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ির দুর্গম পাহাড়ি বনাঞ্চলে টহল চালিয়ে মালিকহীন ৪৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

দুর্গম পাহাড়ি এই এলাকা হওয়ায় মাদক কারবারীরা চুরি এড়াতে গাঁজাগুলো জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক ধারণা। মাদক কারবারীরা ভারত থেকে গাঁজা এনে সুবিধাজনক সময়ে দেশের অন্যান্য স্থানে পাচারের জন্য জঙ্গলে লুকিয়ে রেখেছিল। বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চলাকালীন মাদকগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরেকটি অভিযানে, আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখ বেলা আনুমানিক ৩টার দিকে বাল্লা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত থেকে ২ কিমি বাংলাদেশের অভ্যন্তরে আসামপাড়া বাজার নামক স্থানে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে ব্যাগের মধ্যে জারিকেনে ১০ লিটার ভারতীয় মদসহ স্থানীয়দের সহযোগিতায় একজন আসামিকে আটক করা হয়েছে।

আটক আসামির বিবরণ: মোঃ এনাম খান (২১), পিতা- মোঃ নিম্বর আলী, গ্রাম- জারুলিয়া, ডাকঘর- গাজীপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ। আটককৃত মদসহ আসামিকে সঠিক নিয়ম অনুসরণ করে চুনারুঘাট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

অপর একটি বিশেষ অভিযানে ট্রাকে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল সীমান্তের প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মাজার সংলগ্ন চা বাগান এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়।

আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি মহাসড়কের ধারে ফেলে আত্মগোপন করে। পরে বিজিবির আভিযানিক দল উক্ত ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ট্রাকটি তল্লাশি করে এর মধ্যে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা ও কাবেরী মেহেদী পাওয়া যায়। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে এ সমস্ত মালামাল তাৎক্ষণিকভাবে জব্দ হয়েছে।

এছাড়া মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত এবং আটক করতে বিজিবি’র গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

Keep Reading

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

2 Mins Read

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু,বাবা হাসপাতালে ভর্তি

1 Min Read

তাহিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ,অভিযুক্ত আটক

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.