গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ৬১৮ পিস ভারতীয় অবৈধ কাতান শাড়ি, ভারতীয় দুটি লেহেঙ্গা এবং চোরাচালান কাজে ব্যবহৃত দুটি বড় আকারের বাল্কহেড স্টীলবডি নৌকাসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এস আই রিফাতসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ওপর ভিত্তি করে সুরমা ইউপির বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এসব অবৈধ পণ্য এবং দুটি নৌকাসহ তিন চোরাকারবারীকে আটক করে আজ বৃহস্পতিবার ভোরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়।
জব্দকৃত ভারতীয় ৬১৮ পিস অবৈধ কাতান শাড়ি, ২টি লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত দুইটি বড় আকারের বাল্কহেড স্টীলবডি নৌকা সহ সব মালামাল জব্দ করা হয়। এই ঘটনায় সদর থানার এস আই রিফাদ বাদি হয়ে আটক তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
আরোও পড়ুন
| মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করল উপজেলা জামায়াতের যুব বিভাগ |
আটককৃত চোরাকারীগণ হলেন সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে চোরাকারবারী জাকির হোসেন(৫০), একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান এবং আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া(২৫)।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কোর্টে পাঠানো হবে এবং আসামীদের বিচারক হিসেবে আদালতে উপস্থাপন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

